কোহলি রানমেশিন, তবে টেন্ডুলকার আমার সেরা: লারা

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৯, ১৮:৪৭আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৮:৪৯

একফ্রেমে দুই কিংবদন্তি রানের পর রান করে যাচ্ছেন বিরাট কোহলি। যাতে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন ভারতীয় অধিনায়ক। এই ‘রানমেশিনে’ মুগ্ধও ব্রায়ান লারা। তবে ক্যারিবিয়ান কিংবদন্তির কাছে সেরা শচীন টেন্ডুলকারই।

নিজেদের সময়ে প্রতিদ্বন্দ্বিতা চললো টেন্ডুলকার-লারার। ব্যাটিংয়ের অসংখ্য রেকর্ড লুটিয়ে পড়েছে তাদের পায়ে। তবে লারার কাছে যখন জানতে চাওয়া হয়েছে তার ‘প্রিয়’ খেলোয়াড়ের নাম, উত্তরে বলেছেন ‘শচীন টেন্ডুলকার’। ব্যতিক্রম হলো না ‍এবারও। যদিও টেন্ডুলকার তার ‘অল-টাইম ফেভারিট’ হলেও এখনকার ক্রিকেটে সবার থেকে এগিয়ে রাখলেন কোহলিকে।

টেন্ডুলকার নাকি কোহলি, ভারতের এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রশ্নটা এসেছিল লারার কাছে। ক্যারিবিয়ান কিংবদন্তির উত্তর, ‘বিরাট কোহলি হলো (রান) মেশিন। কিন্তু দুঃখিত, শচীন টেন্ডুলকার আমার প্রথম পছন্দ।’ সঙ্গে যোগ করলেন, ‘তবে কোনও সন্দেহ নেই বর্তমান ক্রিকেটে বাকি বিশ্বের সঙ্গে বিরাট কোহলির বিশাল পার্থক্য।’

একটা সময় ঘরের মাঠেই কেবল দাপট ছিল ভারতের, যেখানে ব্যতিক্রম ছিলেন শুধু টেন্ডুলকার। সাবেক এই ব্যাটিং জিনিয়াসের পথ ধরে এখন ভারতীয় ক্রিকেটাররাও বাইরে সাফল্য পাচ্ছেন বলে মনে করেন লারা। তার বক্তব্য, ‘যে ছাপ টেন্ডুলকার রেখে গেছে, তা অবিশ্বাস্য। সে এমন একটা সময় খেলেছে, যখন ভারতীয় ব্যাটসম্যানরা দেশের বাইরের পিচে ভালো করতে পারতো না। কিন্তু এখন প্রত্যেকেই দেশের বাইরে ভালো করছে। আমরা ধারণা তারা টেন্ডুলকারের বইয়ের পাতা পড়েছে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক