বিশ্বকাপে শেষ ম্যাচ খেলছেন মাশরাফি

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০৫ জুলাই ২০১৯, ১৫:৩৪আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৬:০৫

বিশ্বকাপে শেষ ম্যাচ খেলছেন মাশরাফি গত কয়েকদিন ধরে গুঞ্জন উঠেছিল মাশরাফি মুর্তজা এই বিশ্বকাপ খেলেই অবসর নেবেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন কানাঘুষা চললো, তিনি নাকি খেলবেনই না এই ম্যাচে। কিন্তু না, নামলেন অধিনায়ক। টসের পর ঘোষণা দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ।

পাকিস্তানের বিপক্ষে মাশরাফি খেলবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। অবশেষ সকল সংশয় কাটিয়ে অ্যাওয়ে জার্সিতে মাঠে নামছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। এখন বিশ্বকাপের শেষ ম্যাচে তাকে বিদায়ী উপহার দেওয়ার অপেক্ষায় তামিম-সাকিবরা।

টস হারের পর মাশরাফি বলেছেন, ‘আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো খেলি। কিন্তু তারাও ভালো খেলতে মাঠে নামছে। সহজ হবে না আমাদের জন্য। আর শতভাগ নিশ্চিত করতে চাই, এটাই আমার শেষ বিশ্বকাপ।’

২০০৩, ২০০৭ ও ২০১৫ সালের পর এনিয়ে চারটি বিশ্বকাপ খেলছেন মাশরাফি। তার অধীনে গত আসরে প্রথমবার বিশ্বকাপের নকআউট খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের আরও অনেক অর্জনের সাক্ষী হয়ে আছেন মাশরাফি। ২০০৭ বিশ্বকাপে ভারত বধেও তার অবদান ছিল অনেক। 

২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার কয়েকদিনের মধ্যে জাতীয় দলে জায়গাটা পোক্ত করেন মাশরাফি। সুযোগ পেয়ে যান বাংলাদেশের ২০০৩ বিশ্বকাপ দলেও। কানাডা ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ খেলে ইনজুরিতে ছিটকে যান বিশ্বকাপ থেকে।
বিশ্বকাপে প্রথমবারের মতো ভারত বধে মাশরাফিই ছিলেন নায়ক। ২০০৭ সালে সবাইকে অবাক করে দিয়ে ভারতকে ১৯১ রানে অলআউট করে টাইগাররা। শক্তিশালী এই ব্যাটিং লাইনআপের এমন ধস নামানোর পেছনে মূল কারিগর ছিলেন মাশরাফি। ৩৮ রানে ৪ উইকেট নেন তিনি। লক্ষ্যে নেমে ৫ উইকেট হারিয়ে জিতে যায় বাংলাদেশ।
মাশরাফির হাত ধরেই বিশ্বকাপ বাংলাদেশের সেরা সাফল্য ২০১৫ সালের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ। ওই আসরে গ্রুপ পর্বে ছয় ম্যাচে ৩ জয় ও ২ হারে ৭ পয়েন্ট প্রথমবারের মতো শেষ আটে ওঠে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ জিতে তারা নিশ্চিত করে নকআউট। ওই ম্যাচে ৪৮ রানে দুই উইকেটও নেন তিনি।
শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে মাশরাফির বিশ্বকাপ ক্যারিয়ার। এই বিশ্বকাপটা একেবারেই ভালো কাটেনি তার। সেমিফাইনালে খেলার প্রত্যাশা নিয়ে ইংল্যান্ডে আসেন তিনি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে গেছে। মাশরাফি নিজেও ভালো পারফর্ম করতে পারেননি। ৭ ম্যাচে মাত্র ১ উইকেট নিয়েছেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে জিতে শেষ করলে এই আক্ষেপ যে অনেকটাই দূর হয়ে যাবে, সেটা বলাই যায়।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম