সাকিবকে ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০৬ জুলাই ২০১৯, ১৬:২৬আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২১:৩৩

সাকিবকে ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ এজবাস্টনে ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল তাই নিয়মরক্ষার। লর্ডসের এই ম্যাচটি বড় ব্যবধানে হেরে মাশরাফিদের শেষটাও হয়েছে হতাশার। আজ (শনিবার) হতাশা সঙ্গী করেই দেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন ক্রিকেটাররা। যদিও দলের সঙ্গে যাচ্ছেন না সাকিব আল হাসান।

স্থানীয় সময় শনিবার রাত সোয়া ১০টায় এমিরেটসের ইকে-৬ ফ্লাইটে লন্ডন ছাড়বে বাংলাদেশ দল। স্থানীয় সময় রাতে যাত্রা করে মাশরাফিরা বাংলাদেশ সময় রবিবার বিকাল ৫টা ২০ মিনিটে অবতরণ করবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবেদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যদিও দলের সব খেলোয়াড় যাচ্ছেন না এই ফ্লাইটে। সাকিব থেকে যাচ্ছেন লন্ডনে। স্ত্রী-সন্তানের সঙ্গে ইউরোপ সফরে বের হবেন তিনি। যার মধ্যে তার ফ্রান্সে যাওয়ার কথা আগেই শোনা গিয়েছিল। বিশ্বকাপে ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময় কাটানো সাকিব করেছেন ৬০৬ রান।

সাকিবের পাশাপাশি মেহেদী হাসান মিরাজও ইংল্যান্ডে থেকে যাচ্ছেন। টুর্নামেন্টের মাঝপথে তার স্ত্রী এসেছেন বিশ্বকাপ দেখতে। তাকে সঙ্গে নিয়ে কিছুদিন ঘুরে বেড়ানোর কথা এই তরুণ অলরাউন্ডারের। সাব্বির রহমান আর লিটন দাসও থেকে যাচ্ছেন ইংল্যান্ডে। এরা ছাড়া বাকিদের দেশে ফেরার কথা।

এদিকে আয়ারল্যান্ড সফর শেষে মাঝে দেশে গিয়েছিলেন মাশরাফি। সেখান থেকে স্ত্রী-সন্তান নিয়ে ইংল্যান্ডে যান তিনি। পুরো সফরেই পরিবার সঙ্গে নিয়ে ভ্রমণ করেছেন এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে। শুক্রবার সকালে তার পুরো পরিবার ফিরে গেছেন দেশে। মাশরাফি অবশ্য দলের বাকি সবার সঙ্গে রাতের ফ্লাইটেই লন্ডন ছাড়বেন।

অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিল বাংলাদেশ। কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। নিজেদের শেষ ম্যাচ খেলার আগেই শেষ চারের আশা শেষ হয়ে যায় তাদের। ৯ ম্যাচের ৮টিতে মাঠে নেমে জয় পেয়েছে তিনটিতে, সঙ্গে পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে পাওয়া ৭ পয়েন্টে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে বাংলাদেশের।

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম