ছিটকে গেলেন খাজা, অপেক্ষায় ওয়েড

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৯, ২১:০৬আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:০৬

উসমান খাজা উসমান খাজার সেমিফাইনাল খেলা নিয়ে সংশয়ে কেটেছে সারা দিন। বিকেলে জানা গেলো, ইংল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের। বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার।

শনিবার দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ৩২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হ্যামস্ট্রিংয়ে চোট পান খাজা। পঞ্চম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ৬ রানে। শেষ ৫ ওভারে ৫১ রান দূরে থাকতে ব্যথা নিয়েই ক্রিজে নামেন এবং আরও ১২ রান যোগ করে বোল্ড হন কাগিসো রাবাদার বলে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ ও ৮৮ রানের দারুণ দুটি ইনিংস খেলা এই ব্যাটসম্যানকে না পাওয়া অজিদের জন্য বিরাট ধাক্কা।

১০ রানে ম্যাচটি হারার পরদিন রবিবার সকালে স্ক্যান করানো হয় খাজার। রিপোর্ট হাতে পাওয়ার পর কোচ জাস্টিন ল্যাঙ্গার নিশ্চিত করেছেন, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। অজি কোচের বিশ্বাস, সেমিফাইনালে তার খেলা না হলেও অ্যাশেজ সিরিজের আগে তাকে ফিট পাওয়া যাবে।

খাজার বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে ম্যাথু ওয়েডকে। ‘এ’ দলের হয়ে এখন ইংল্যান্ড সফরে তিনি। আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন ওয়েড।

একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন মার্কাস স্টোইনিস। বল ছুড়ে মারার সময় ডান দিকেরে পেশিতে টান পড়েছে তারা। তিন ওভারের বেশি বল করতে পারেননি তিনি। তাকে নিয়ে চূড়ান্ত কোনও ঘোষণা না এলেও তার বদলি হিসেবে মিচেল মার্শকে প্রস্তুত রাখা হয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি