১১ বছর পর…

রবিউল ইসলাম, ম্যানচেস্টার থেকে
০৮ জুলাই ২০১৯, ১৯:২৫আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:৩৫

১১ বছর আগে-পরের কোহলি ও উইলিয়ামসন দুটি বিশ্বকাপের মধ্যে ব্যবধান ১১ বছর। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এবার ‘আসল’ বিশ্বকাপের শেষ চারের লড়াইয়েও দুই দল মুখোমুখি। আর কী আশ্চর্য, ১১ বছর আগের কুয়ালালামপুরের মতো এবার ম্যানচেস্টারেও দুই দলের একই অধিনায়ক! কাকতালীয় ছাড়া একে আর কী বলা যেতে পারে! মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডের প্রথম সেমিফাইনালে বিরাট কোহলি আর কেন উইলিয়ামসনকে ঘিরে তাই বাড়তি উত্তেজনা।

মালয়েশিয়ার রাজধানীতে ‘ছোটদের’ বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ডাকওয়ার্থ/লুইস মেথডে ৩ উইকেটে জিতেছিল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিভেজা ফাইনালও জিতেছিল কোহলির দল, ডি/এল মেথডে ১২ রানে। সেমিফাইনালে দুই উইকেট শিকারের পর ৪৩ রান করে কোহলি হয়েছিলেন ম্যাচসেরা।

সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের শুরুতেই কোহলির কাছে প্রশ্ন ছিল, ‘১১ বছর আগে মালয়েশিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বর্তমান বিশ্বকাপে দুই দলেই একই অধিনায়ক। আপনার কি মনে হয় ২০১৯ সালে একই ঘটনার পুনরাবৃত্তি হবে? এই দীর্ঘ জার্নিটার কথা একটু বলবেন?’

জবাবে কোহলি বললেন, ‘আমি সেদিনের কথা কেনকে (উইলিয়ামসন) মনে করিয়ে দেবো। আমি অবশ্য নিশ্চিত, তারও মনে আছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর আমরা এখন মূল বিশ্বকাপেও জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছি। বুঝতে পারছি, দেশকে নেতৃত্ব দেওয়া বিশেষ কিছু। এই অনুভূতি সত্যিই অসাধারণ। দেশকে নেতৃত্ব দিতে খুবই ভালো লাগে।’

এরপর যুব বিশ্বকাপের স্মৃতি রোমন্থন করে ভারত অধিনায়কের মন্তব্য, ‘মালয়েশিয়ার সেই টুর্নামেন্টের স্মৃতি আমার জন্য সুখকর। তখন আমি আর কেন (উইলিয়ামসন) ছিলাম দুই দলের অধিনায়ক। আমি কিন্তু কল্পনাও করতে পারিনি বিশ্বকাপের মঞ্চে আবার দলকে নেতৃত্ব দিতে পারবো।’

কুয়ালালামপুরের সেই ম্যাচে কোহলির দুটি উইকেটের একটি ছিল উইলিয়ামনের। একজন সাংবাদিক তথ্যটা মনে করিয়ে দিতেই কোহলি বিস্মিত। একগাল হেসে উল্টো প্রশ্ন করলেন, ‘আমি কেনের উইকেট নিয়েছিলাম? সত্যিই কি নিয়েছিলাম?’ সাংবাদিক ‘হ্যাঁ’ বলতেই বিশ্বসেরা ব্যাটসম্যানের সরস মন্তব্য, ‘জানি না এখন আবার ওর উইকেট নিতে পারবো কিনা!’

কোহলির কথা শেষ হতেই হাসির রোল উঠলো সংবাদ সম্মেলন কক্ষে।

/আরআই/এএআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক