টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কিউইদের

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৯, ১৫:২০আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৮:১৮

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কিউইদের এবারের বিশ্বকাপে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়ে সফলতা পাওয়ার মাত্রাটা বেশি। অথচ তেমন সুযোগ থেকে বঞ্চিত হয়েছে ভারত। প্রথম সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড।  ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।

একটা সময় সেমিফাইনালের দল বলে তকমা পেয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ৭ বার বিশ্বকাপ সেমিফাইনাল খেলে সেই গেরো তারা খুলতে পারে গতবার। আর সেই একবারই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে তারা স্বাগতিক হয়ে। ২০১৫ বিশ্বকাপের মতো তাই এবারও ফাইনাল খেলতে মরিয়া ‘ব্ল্যাক ক্যাপস’রা। অন্যদিকে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অটুট বিরাট কোহলির দল। লিগ পর্বে দুই দলের ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। আজকেও রয়েছে বৃষ্টির শঙ্কা।

সবমিলিয়ে  ৯ ম্যাচের ৭টিতে জয় পেয়ে এক নম্বর দল হিসেবে সেমিফাইনাল খেলছে ভারত। নিউজিল্যান্ড প্রথম দিকে দুর্দান্ত শুরু করলেও শেষের দিকে টানা তিনটি ম্যাচ হারে চতুর্থ স্থান নিয়ে সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েছে।

ভারত একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে আজ। যুজবেন্দ্র চাহাল একাদশে এসেছেন কুলদীপ যাদবের বিকল্প হিসেবে। নিউজিল্যান্ডও পরিবর্তন এনেছে আজ। সাউদির বদলে এসেছেন লকি ফার্গুসন।

ভারতের একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলসন, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, জেমন নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম