হাফসেঞ্চুরি করে উইলিয়ামসনের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ১৮:১২আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৮:৫২

উইলিয়ামসনকে আউট করার আনন্দ চাহালের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা কিউইদের স্কোর ৪৫ ওভারে ৫ উইকেটে ২০২।

ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে টেনে তুলেছিলেন কেন উইলিয়ামসন। রান তোলার গতি বাড়াতে না পারলেও প্রতিরোধ গড়েছিলেন কিউই অধিনায়ক। তার সেই প্রতিরোধ ভাঙলেন যুজবেন্দ্র চাহাল। হাফসেঞ্চুরি করে আউট হয়ে গেছেন উইলিয়ামসন।

চাহালের বাঁক খাওয়া বলটি ঠিক বুঝে উঠতে পারেননি তিনি। ব্যাটে বল ঠিক জায়গায় লাগাতে না পারায় পয়েন্টে সহজ ক্যাচ দেন রবীন্দ্র জাদেজাকে। আউট হওয়ার আগে ৯৫ বলে ৬ বাউন্ডারিতে খেলে যান ৬৭ রানের কার্যকরী ইনিংস। উইলিয়ামসনের বিদায়ে ভাঙে রস টেলরের সঙ্গে তৃতীয় উইকেটে গড়া ৬৫ রানের জুটি।

উইলিয়ামসন-টেলরের প্রতিরোধ

শুরুটা মন্দ ছিল না হেনরি নিকোলসের। যাতে ছিল বড় ইনিংসের ইঙ্গিতও। যদিও কিউই ওপেনার বেশিদূর যেতে পারেননি। ২৮ রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে গেছেন তিনি।

তার আউটের পর প্রতিরোধ গড়েছেন কেন উইলিয়ামসন ও রস টেলর। তাদের ব্যাটে কিউইদের রান ছাড়িয়েছে ১০০। ইতিমধ্যে হাফসেঞ্চুরিও পূরণ করেছেন অধিনায়ক উইলিয়ামসন। ধৈর্যশীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন তিনি ওয়ানডে ক্যারিয়ারের ৩৯তম হাফসেঞ্চুরি।

গাপটিলের আউটের পর সাবধানী কিউইরা

এবারের বিশ্বকাপটা ভুলে যেতে ‍চাইবেন মার্টিন গাপটিল! শ্রীলঙ্কার বিপক্ষে কিউইদের উদ্বোধনী খেলায় ব্যাট হাসলেও পরের ম্যাচগুলোতে ধারাবাহিক ব্যর্থ এই ওপেনার। ভারতের বিপক্ষে সেমিফাইনালেও একই চিত্র। ১৪ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। চতুর্থ ওভারে তারা হারায় প্রথম উইকেট। জসপ্রিৎ বুমরাহর চমৎকার বলে প্যাভিলিয়নে ফেরেন গাপটিল। শুরু থেকেই সংগ্রাম করা এই ওপেনারের ব্যাট ছুঁয়ে যাওয়া বল স্লিপে দারুণ ক্যাচ নেন বিরাট কোহলি। তার আউটের পর সাবধানী ব্যাটিং করছেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। তাদের প্রতিরোধে ৫০ ছাড়িয়েছে নিউজিল্যান্ডের স্কোর।

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতেছে নিউজিল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

ভারতের একাদশে একটি পরিবর্তন। কুলদীপ যাদবের জায়গায় সুযোগ ‍পেয়েছেন আরেক স্পিনার যুজবেন্দ্র চাহাল। কিউইদের একাদশেও বদল একটি। পেসার টিম সাউদিকে বসিয়ে নেওয়া হয়েছে আরেক পেসার লকি ফার্গুসনকে।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ‍ঋষভ পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিৎ বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম