বৃষ্টিতে সেমিফাইনাল ভেসে গেলে কী হবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ২১:৪৮আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২১:৫০

বৃষ্টিতে বন্ধ ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল বিশ্বকাপ শুরুর আগে থেকে ছিল বৃষ্টির বাগড়া। মূল আসরেও চলেছে বৃষ্টির দাপট। বৃষ্টির কারণে খেলা না হলে কি রিজার্ভ ডে থাকছে? আর সেখানেও ফল নিষ্পত্তি না হলে বিশ্বকাপের নিয়ম কী বলছে, দেখে নেওয়া যাক-

লিগ পর্বে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, সেখানে মুখোমুখি দল দুটি ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে। কিন্তু সেমিফাইনালে স্বাভাবিকভাবেই পয়েন্টের কোনও বিষয় নেই। তবে সেজন্য আছে রিজার্ভ ডে ও সুপার ওভারের ব্যবস্থা। ভারত-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে বৃষ্টি বাগড়া দেওয়ায় নতুন করে সামনে এসেছে বিষয়টি।

রিজার্ভ ডে

শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে। শেষ চারের লড়াইয়ে নির্ধারিত দিনে খেলা শেষ না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে’তে। ফাইনালেও আছে একই ব্যবস্থা। আইসিসি তাই দুই সেমিফাইনাল ও ফাইনালের মাঝে বিরতি রেখেছে।

সুপার ওভার

সেমিফাইনাল ও ফাইনালের জন্য আছে সুপার ওভার। নির্ধারিত দিনের সঙ্গে রিজার্ভ ডে’তেও ফল নিষ্পত্তি না করা গেলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। এক ওভার করে লড়াইয়ে জয়ী দল চলে যাবে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচেও চ্যাম্পিয়ন নির্বাচনে আছে সুপার ওভারের নিয়ম।

সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে?

কিন্তু সেমিফাইনালের লড়াইয়ে যদি সুপার ওভারও না হয়, তাহলে? সেক্ষেত্রে লিগ পর্বে পয়েন্টে এগিয়ে থাকা দল চলে যাবে ফাইনালে।

ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে?

বৃষ্টির কারণে রিজার্ভ ডে ও সুপার ওভারে ফল নিষ্পত্তি না করা গেলে দুই ফাইনালিস্ট ভাগাভাগি করে নেবে ট্রফি।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের