শেষ হলো বাংলাদেশের ওয়ালশ অধ্যায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ২২:৩৩আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:৩৩

কোর্টনি ওয়ালশের বিদায় ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি ছিল পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। তার সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। এরই সঙ্গে শেষ হয়ে গেল বাংলাদেশের ওয়ালশ অধ্যায়।

২০১৬ সালের আগস্টে ক্যারিবিয়ান কিংবদন্তিকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। চলতি ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তার। আগে থেকেই গুঞ্জন ছিল, বিশ্বকাপের পর তার সঙ্গে চুক্তি বাড়াবে না বাংলাদেশ। আজ (মঙ্গলবার) এলো তার আনুষ্ঠানিক ঘোষণা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন বিষয়টি।

মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আপনারা জানেন, দুই পক্ষের সমঝোতায় হেড কোচের (স্টিভ রোডস) সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। (পেস বোলিং কোচ) কোর্টনি ওয়ালশের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। আমরা তার সঙ্গে চুক্তি আর বাড়াচ্ছি না।’ একই সঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিশ্চিত করেছেন, ‘ফিজিও (থিলান চন্দ্রমোহন) যে ছিলেন, তার সঙ্গেও আমরা চুক্তি বাড়াচ্ছি না।’

ওয়ালশের সঙ্গে চুক্তি নবায়ন না করার গুঞ্জন অনেকদিন থেকেই। অনেক আশা নিয়ে ক্যারিবিয়ান কিংবদন্তি পেসারকে কোচিং স্টাফে যোগ করলেও বেশিরভাগ সময়ই প্রশ্ন উঠেছে তার দক্ষতা নিয়ে। বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সের গ্রাফ সেভাবে বাড়েনি বলে সমালোচনার মুখেও কম পড়তে হয়নি। ওয়ালশের সঙ্গে চুক্তি নবায়ন না করার বিষয়টি তাই অনুমিতই ছিল।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম