পান্তের বিদায়ে আরও বিপদে ভারত

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৯, ১৭:৫১আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৮:০৩

পান্তকে ফিরিয়ে স্যান্টনারের উদযাপন বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। ২৩ ওভারে ৫ উইকেটে তাদের রান ৭১।

ভীষণ বিপদে রয়েছে ভারত। মাত্র ৫ রানে ৩ উইকেট হারানোর ধাক্কায় কাঁপছে তাদের ব্যাটিং লাইন আপ। ২৩ রানে ৪ উইকেটে তারা শেষ করে প্রথম পাওয়ার প্লের খেলা। এরপরই হার্দিক পান্ডিয়াকে নিয়ে ঋষভ পান্ত কিছুটা প্রতিরোধ গড়েন। ১৮ রানে জীবন পাওয়া এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি।

দুজনের ৪৭ রানের জুটি ভেঙে দেন মিচেল স্যান্টনার। প্রথম দুটি ওভারই মেডেন দিয়েছেন এই বাঁহাতি স্পিনার, আর মাঠ ছাড়া করেছেন পান্তকে। ৫৬ বলে ৪টি চারে ৩২ রান করে কলিন ডি গ্র্যান্ডহোমের ক্যাচ হন তিনি।

ভারতের ব্যাটিং ধস

রোহিত শর্মাকে হারানোর ধাক্কা কাটিয়ে না উঠতেই আরও দুটি আঘাতে কেঁপে ওঠে ভারতের ব্যাটিং লাইন। মাত্র ১০ বল ও এক রানের ব্যবধানে প্রথম তিন উইকেট হারায় তারা। ট্রেন্ট বোল্ট তার দ্বিতীয় ওভারে বিরাট কোহলিকে এলবিডাব্লিউ করেন, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভারতের অধিনায়ক। মাত্র ১ রানে বিদায় নেন তিনি। পরের ওভারে হেনরি তার দ্বিতীয় উইকেট তুলে নেন লোকেশ রাহুলকে ফিরিয়ে। ১ রানে তিনি পেছনে ল্যাথামের ক্যাচ হন।

ভারত মাত্র ৫ রান করতেই হারায় প্রথম তিন ব্যাটসম্যানকে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে পড়ে চতুর্থ উইকেট। দলীয় ২৪ রানে হেনরির বলে দিনেশ কার্তিক ৬ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে জিমি নিশামকে ক্যাচ দেন।

১৩তম ওভারে পাঁচ নম্বর ব্যাটসম্যানের বিদায় হতে পারতো। কিন্তু শর্ট মিড উইকেটে নিশাম ক্যাচ ছেড়ে দিলে ১৮ রানে জীবন পান ঋষভ পান্ত।

শুরুতেই রোহিতের বিদায়

শুরুতেই বিরাট ধাক্কা খেলো ভারত। এই বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরির রেকর্ড গড়া রোহিত শর্মাকে হারালো তারা দ্বিতীয় ওভারেই। ম্যাট হেনরি তার প্রথম ওভারের তৃতীয় বলে মাত্র ১ রানে ভারতীয় ওপেনারকে টম ল্যাথামের ক্যাচ বানান।

ফাইনালে যেতে ভারতের চাই ২৪০ রান

টানা দ্বিতীয় ফাইনালে ওঠার লক্ষ্যে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৩৯ রান করেছে। বৃষ্টিতে মঙ্গলবার খেলা পণ্ড হওয়ায় রিজার্ভ ডেতে গড়ায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখতে ভারতকে করতে হবে ২৪০ রান।

৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রানে বুধবারের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ৬৫ রানে অপরাজিত থাকা রস টেলর আর ৯ রান করে রবীন্দ্র জাদেজার সরাসরি থ্রোয়ে রান আউট হন। ৩ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ৯০ বলে ৭৪ রানের ইনিংস।

৪৮তম ওভারের শেষ বলে টেলরের বিদায় হয়। পরের ওভারের প্রথম বলে আরও একটি উইকেট হারায় কিউইরা। ভুবনেশ্বর কুমারের বলে টম ল্যাথাম ১০ রান করে জাদেজার ক্যাচ হন। ওই ওভারের শেষ বলে ম্যাট হেনরিকে ১ রানে বিরাট কোহলির ক্যাচ বানান ভুবনেশ্বর।

মিচেল স্যান্টনার ৯ ও ট্রেন্ট বোল্ট ৩ রানে অপরাজিত ছিলেন। ৩ উইকেট নিয়ে ভারতের সফল বোলার ভুবনেশ্বর।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম