উপমহাদেশের বাইরের কেউ হবেন ক্রিকেট দলের কোচ!

রবিউল ইসলাম, লন্ডন থেকে
১৩ জুলাই ২০১৯, ২০:৪১আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২০:৪৫

উপমহাদেশের বাইরের কেউ হবেন ক্রিকেট দলের কোচ! বিশ্বকাপে দলের অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী কোচ নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিকেট মহলে। তবে রোডসের উত্তরসূরী যে উপমহাদেশের বাইরের কেউ হবেন তা মোটামুটি নিশ্চিত। বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথায় তেমনই ইঙ্গিত।

আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল শেষে সংবাদ মাধ্যমকে বোর্ড প্রধান বলেছেন, ‘আমরা উপমহাদেশের কাউকে পরবর্তী কোচ হিসেবে ভাবছি না। তবে যিনিই দায়িত্ব নিন, উপমহাদেশের দল সম্পর্কে তার ধারণা থাকতে হবে।’

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর নতুন কোচ পেতে বেশ সময় লেগেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর দায়িত্ব নিয়েছিলেন স্টিভ রোডস। তবে এবার বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই নাজমুল হাসানের বিশ্বাস, ‘হাথুরুসিংহে চলে যাওয়ার পর আমরা কোচ খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমরা যাদের নিয়ে আগ্রহী ছিলাম, তাদের অনেকেই নিজ দলের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন। নতুন কোচ নেওয়ার জন্য এটাই সেরা সময়। আশা করি, এবার আমরা একজন ভালো কোচ পাবো।’

ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, চার বছর কোচের দায়িত্বে থাকা হাথুরুসিংহেকে ফিরিয়ে আনা হতে পারে। বিসিবি সভাপতি অবশ্য এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি, ‘হাথুরুসিংহের সঙ্গে আমাদের কোনও যোগাযোগ হয়নি। শ্রীলঙ্কার সঙ্গে উনার কতদিন চুক্তি বাকি সেটাও আমরা জানি না। আমরা (কোচের) দরখাস্ত করার বিষয়টি ওপেন রাখবো। তিনি (হাথুরুসিংহে) অংশ নিলে তো ভালোই। তাকে অন্যদের মতো গুরুত্ব দেওয়া হবে। তাকে নেওয়া হবেই না এমন কোনও ব্যাপার নেই।’

শুধু রোডস নন, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর ফিজিও থিলান চন্দ্রমোহনকেও বিদায় জানিয়েছে বিসিবি। তবে কয়েক মাসের মধ্যে সব জায়গা পূরণ করতে আশাবাদী নাজমুল হাসান, ‘হেড কোচ, পেস বোলিং কোচ আর ফিজিও এখন আমাদের টার্গেট। আশা করি, শিগগিরই এই তিনটি পদে লোক পেয়ে যাবো।’

সবশেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনার কথা জানিয়ে বিসিবি প্রধানের মন্তব্য, ‘২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গড়তে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার এটাই সেরা সময়। আমরা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এগোতে চাই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের