বর্ষসেরা নিউজিল্যান্ডার হওয়ার দৌড়ে স্টোকস!

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৯, ১৫:২৩আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৬:১৪

বেন স্টোকস বিস্ময়কর হলেও সত্যি, যার ম্যাচসেরা পারফরম্যান্সের কারণে নিউজিল্যান্ড হেরে গেছে বিশ্বকাপ ফাইনাল তাকেই বর্ষসেরার মনোনয়নে রাখা হয়েছে। বর্ষসেরা নিউজিল্যান্ডারের মনোনয়ন পেয়েছেন বিশ্ব জয়ী ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও আছেন মনোনয়ন তালিকায়।

স্টোকসের ৮৪ রানের ম্যাচ জয়ী ইনিংসে ভর করে ইংল্যান্ড টাই করে নির্ধারিত ৫০ ওভারে। তারপর টাইব্রেকিংয়ে সুপার ওভারেও ১৫ রান তুলতে বড় অবদান রাখেন তিনি। বাউন্ডারির হিসাবে তার দল হয় বিশ্ব চ্যাম্পিয়ন।

নিউজিল্যান্ড স্টোকসের কাছে হারার পরও তাকে বর্ষসেরার মনোনয়নে রাখার কারণ, এই অলরাউন্ডার জন্মসূত্রে নিউজিল্যান্ডের। তার ১২ বছর বয়সে পরিবার চলে যায় ইংল্যান্ড। তার বাবা গেরার্ড নিউজিল্যান্ডে খেলেছেন রাগবি লিগ, তারপর ইংল্যান্ডে কোচিং করান।

এরপর স্টোকস থেকে যান ইংল্যান্ডেই। তার বাবা গেরার্ড ও মা ডেব নিউজিল্যান্ডে ফিরে আসেন। তারা এখন থাকেন ক্রাইস্টচার্চে। স্টোকসকে এই তালিকায় রাখার ব্যাখ্যা দিলেন ‘নিউজিল্যান্ডার অব দ্য ইয়ার’ প্রধান বিচারক ক্যামেরন বেনেট, ‘হয়তো তিনি ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলেননি। কিন্তু ক্রাইস্টচার্চে তার জন্ম, সেখানেই তার বাবা-মা এখন আছেন। আর মাওরি অধিবাসীদের মধ্যে খুব কম লোক চিন্তা করে যে তাকে এখনও আমরা দাবি করতে পারি।’ ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএইচএম/
সম্পর্কিত
আফগানিস্তানের বিপক্ষে তাসকিন কেন নেই? 
সকাল সাড়ে ৭টায় মাঠে বাংলাদেশ, অথচ প্রতিপক্ষ চীন এলোই না! 
ট্রিপল সেঞ্চুরির পর আফগানিস্তান টেস্টের দলে তাওহীদ হৃদয়
সর্বশেষ খবর
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
রাতে সচিবালয়ের পাশে ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণ
রাতে সচিবালয়ের পাশে ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার