‘শ্রীলঙ্কা সিরিজ অনেক বেশি চ্যালেঞ্জিং’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ১৮:২৮আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৮:৪১

তামিম ইকবাল (ফাইল ছবি) সাকিব আল হাসান নেই, শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগের দিন চোট নিয়ে বাদ পড়লেন মাশরাফি মুর্তজাও। দুই সিনিয়র তো নেই, সঙ্গে বিশ্বকাপ খেলা একাধিক খেলোয়াড়ও থাকছেন না। তাতে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ পাচ্ছে না পূর্ণ শক্তির দল। এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তাই টাইগারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং মনে করছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল।

বিশ্বকাপ খেলে ছুটি নিয়েছেন সাকিব। দেশে ফেরেননি এখনও। ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন লিটন দাসও। চোটের কারণে বাদ পড়েছেন মাশরাফি ও মোহাম্মদ সাইফউদ্দিন। দলের নেতৃত্ব পেয়েছেন তামিম। নিজের দায়িত্ব ঠিকভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করতে চান তিনি, ‘বোর্ড যে দায়িত্ব দিয়েছে, সেটা ঠিকভাবে পালনের চেষ্টা করবো। তবে আমার মনে হয়, সিরিজটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দলের প্রমাণ করার অনেক কিছু আছে। চোট ও অন্য কারণে দলের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার এই সিরিজে যাচ্ছেন না। আমার মতে, এই সিরিজ অনেক বেশি চ্যালেঞ্জিং।’

চ্যালেঞ্জিং হলেও সাফল্যের প্রত্যাশা তামিমের কণ্ঠে, ‘শ্রীলঙ্কা তাদের ঘরের কন্ডিশনে অনেক শক্তিশালী দল। তবে এর আগের সিরিজগুলোতে আমরা ওদের মাঠে অনেক ভালো করেছি। এবারও ভালো না করার কোনও কারণ দেখি না।’

হঠাৎ করে দলের নেতৃত্ব পেলেন, এই দায়িত্ব চাপে ফেলছে কিনা প্রশ্নে তার উত্তর, ‘এমন পরিস্থিতিতে আমি এর আগেও অধিনায়কত্ব করেছি। আর আমাদের দলে যে ক্রিকেটাররা আছেন, তারা সবাই দারুণ। আমার মনে হয়, আমরা শ্রীলঙ্কায় বেশ ভালো করবো।’

তামিমের নেতৃত্বে শনিবার দেশ ছেড়েছেন দলের ৭ খেলোয়াড়। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ ভারত থেকে দলের সঙ্গে যোগ দেবেন। বাকিরা যাবেন আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে।

পুরো দল একসঙ্গে না পাওয়া এবং ইনজুরি সমস্যা নিয়ে তামিম বললেন, ‘ইনজুরির ব্যাপারটা তো আসলে আমাদের হাতে নেই। তাই এটা মেনে নিয়েই আমাদের খেলতে হবে। আর এই দলে যে ১৪ জন সুযোগ পেয়েছে তারা সবাই এখানে খেলার যোগ্য বলেই সুযোগ পেয়েছে।’

শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ জুলাই, কলম্বোতে। এর আগে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তামিমরা। সিরিজের সব কটি ম্যাচ গাজী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম