হঠাৎ করে শ্রীলঙ্কা সিরিজের দলে শফিউল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ২২:৪৯আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:৫৩

শফিউল ইসলাম বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে আরও একজন খেলোয়াড় যুক্ত হলেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে শফিউল ইসলামের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে।

আগামীকাল বুধবার কলম্বোতে দলের সঙ্গে শফিউলের যোগ দেওয়ার কথা। ‘এ’ দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলেন এই পেসার। দুই দিন পরই তাকে শ্রীলঙ্কা যাওয়ার জন্য ব্যাগ গোছাতে হচ্ছে।

শ্রীলঙ্কায় একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৫ উইকেটে ম্যাচটি জিতেছে তারা। কিন্তু এই ম্যাচে কারও চোট পাওয়ার কিংবা বাদ পড়ার খবর শোনা যায়নি। এরপরও একজন খেলোয়াড়কে দেশ থেকে উড়িয়ে নেওয়া হচ্ছে।

এই সফরের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছিল বিসিবি। সবশেষ ঘোষণায় সেটা বেড়ে দাঁড়ালো ১৫ জনে।

একাদশে জায়গা পেতে হলে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের সঙ্গে লড়তে হবে শফিউলকে। অবশ্য দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সিতে খেলা হয় না ২৯ বছর বয়সী এই পেসারের। ২০১৭ সালে টেস্টে শেষবার বাংলাদেশের হয়ে খেলেন তিনি। আর সবশেষ ওয়ানডে খেলেন ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর কয়েকবার দলে ডাক পেলেও একাদশে থাকা হয়নি শফিউলের।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম