রাহী নৈপুণ্যে সিরিজে টিকে থাকলো ‘এ’ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৯, ১৮:৩৭আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৮:৩৭

৪ উইকেট নিয়ে ‘এ’ দলের জয়ের ভিত গড়েন রাহী আফগানিস্তানের বিপক্ষে ‘এ’ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোঁয়ানোর শঙ্কায় ছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত তারা জিতলো ৭ উইকেটে, যার ভিত গড়ে দেন পেসার আবু জায়েদ রাহী। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে ২-১ এ ব্যবধান কমালো স্বাগতিকরা।

প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়েছিল জিতেছিল আফগানরা। তারাই ৩২.৪ ওভারে গুটিয়ে গেলো ১২২ রানে। টস হেরে ব্যাট করতে নেমেছিল তারা। জবাবে শুরুর বিপদ কাটিয়ে বাংলাদেশ ৩০.৩ ওভারে ৩ উইকেটে ১২৩ রান করে।

আফগান টপ অর্ডারে ভাঙন ধরাতে রাহীর সঙ্গে যোগ দেন অফ স্পিনার মেহেদী হাসান। ৫.৪ ওভারে ১ মেডেন সহ ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন রাহী। মেহেদী তার চেয়ে এক উইকেট পিছিয়ে ছিলেন, ৭ ওভারে ২ মেডেন সহ ২৪ রান খরচায় ৩ উইকেট নেন। আফগানদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ইব্রাহিম জাদরান।

লক্ষ্যে নেমে ৯ ওভারে ৪৮ রান করে ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে ফজলে মাহমুদ ও আফিফ হোসেনের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পায় স্বাগতিকরা। ফজলে ৫৭ রানে অপরাজিত ছিলেন, ২১ রানে খেলছিলেন আফিফ। দ্বিতীয় সেরা ২৩ রান আসে অধিনায়ক ও ওপেনার ইমরুল কায়েসের কাছ থেকে।

আফগানিস্তানের পক্ষে করিম জান্নাত, জিয়া উর রহমান ও ফরিদ আহমেদ একটি করে উইকেট নেন। চট্টগ্রাম পর্ব শেষে আগামী শনিবার সাভারের বিকেএসপিতে চতুর্থ ওয়ানডে খেলবে দুই দল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম