শফিউল পেলেন প্রথম উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৯, ১৫:৩৭আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৫:৫৩

শফিউল ইসলাম বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করছে শ্রীলঙ্কা। ১০ ওভারে ১ উইকেটে ৭৭ রান তাদের।




নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেলেন শফিউল ইসলাম। অভিষ্কা ফার্নান্ডোকে ৭ রানে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ১০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারানোর ধাক্কা শ্রীলঙ্কা সামাল দিয়েছে দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরার ব্যাটে।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। প্রায় তিন বছর পর ওয়ানডে খেলছেন শফিউল ইসলাম। ২০১৬ সালের অক্টোবরে সবশেষ একদিনের ক্রিকেট খেলেন বাংলাদেশের এই ডানহাতি পেসার।
বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টেলিভিশন ও মাছরাঙা টেলিভিশন। র‌্যাবিটহোলের ওয়েবসাইটেও ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে।
বিশ্বকাপে এই লঙ্কানদের বিপক্ষেই কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে মুখিয়ে ছিল মাশরাফিরা। গত বছর আরব আমিরাতে লঙ্কানদের বিপক্ষে জয় পাওয়ায় ব্রিস্টলে একই পুনরাবৃত্তির আশায় ছিলেন তারা। বেরসিক বৃষ্টি তা আর হতে দেয়নি। পুরো দুই পয়েন্ট না পেয়ে বিশ্বকাপে ভুগতে হয়েছে মাশরাফিদের! তাতে করে দুই দলের শক্তিমত্তার ব্যবধানটা নতুন করে দেখা হয়নি ক্রিকেট ভক্তদের।
তবে সেই সুযোগ তারা পেয়ে গেলো বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক সপ্তাহের ব্যবধানে। বিশেষ করে নিদাহাস ট্রফির উত্তেজনাকর ম্যাচ ও হাথুরুসিংহে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দলের ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে চরমে। সবমিলিয়ে তাই এই দুই দলের লড়াইটা হয়ে উঠছে উপভোগ্য।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, অভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমানে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম