সেঞ্চুরিয়ান পেরেরাকে ফেরালেন সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৯, ১৭:৩৪আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৭:৪১

ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি কুশল পেরেরার বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। স্কোর ৩৩ ওভারে ৩ উইকেটে ২০৮।

ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূরণ করলেন কুশল পেরেরা। বাংলাদেশের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক এই ব্যাটসম্যান ৮২ বলে পূরণ করেন সেঞ্চুরি। যদিও তিন অঙ্কের ঘরে যাওয়ার পর বেশিদূর যেতে পারেননি। ১১১ রানে সৌম্য সরকারের শিকার হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে।

শুরুতে অভিষ্কা ফার্নান্ডোর উইকেট হারিয়ে চাপে পড়া স্বাগতিকদের টেনে তুলে মারমুখী ব্যাটিংয়ে এগিয়ে নেন কুশল পেরেরা। ৩৮ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়ে পারফরম্যান্সের ধারা সচল রাখেন তিনি। চমৎকার ব্যাটিংয়ে শতকও পেয়ে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত সৌম্যর বলে শর্ট ফাইন লেগে ধরা পড়েন তিনি মোস্তাফিজুর রহমানের হাতে। ৯৯ বলের ইনিংসটি পেরেরা সাজান ১৭ চার ও ১ ছক্কায়।

ক্যাচ ছাড়লেন মাহমুদউল্লাহ

জুটি ভাঙার সুবর্ণ সুযোগ নষ্ট করলেন মাহমুদউল্লাহ। বল হাতে ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি তিনি। তার সৌজন্যে নতুন ‘জীবন’ পেলেন কুশল মেন্ডিস।

দুই কুশল- পেরেরা ও মেন্ডিসের ব্যাটে দুর্দান্ত গতিতে ছুটছে শ্রীলঙ্কা। ক্রিজে সেট হয়ে যাওয়া জুটিটা ভাঙার সুযোগ তৈরি করেছিলেন বোলার সৌম্য সরকার। কিন্তু কুশল মেন্ডিসের ব্যাট ছুঁয়ে বাতাসে ভাসতে থাকা বল লং অনে অনেকটা দৌড়ে এসে হাতে নিলেও তালুবন্দী করতে পারেননি মাহমুদউল্লাহ। তার ব্যর্থতায় নিশ্চিত একটি উইকেট হাতছাড়া হয় বাংলাদেশের। কুশলের রান ছিল তখন ২৮।

দুই কুশলের ঝড়

ঝড় তুলেছেন দুই কুশল- পেরেরা ও মেন্ডিস। পেরেরা আক্রমণাত্মক ছিলেন শুরু থেকেই। মেন্ডিস একটু সময় নিয়ে গর্জে উঠেছেন। তাদের ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোরের ভিত পেয়েছে শ্রীলঙ্কা।

কুশল পেরেরা ইতিমধ্যে হাফসেঞ্চুরি পূরণ করে হাঁটছেন সেঞ্চুরির পথে। যাতে কুশল মেন্ডিসের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ৫০ ছাড়ানো জুটি। ২৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল ২ উইকেটে ১৬৪ রান।

অধিনায়ককে ফেরালেন মিরাজ

১০ রানে প্রথম উইকেট হারানো শ্রীলঙ্কাকে টেনে তুলছিলেন দিমুথ করুণারত্নে, অধিনায়কের সঙ্গে ক্রিজে দাপট দেখান কুশল পেরেরা। অবশেষে তাদের শক্ত জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজ তার পঞ্চম ওভারে করুণারত্নেকে ফেরান। লঙ্কান অধিনায়ককে শর্ট ফাইন লেগে মোস্তাফিজুর রহমানের সহজ ক্যাচ বানান এই স্পিনার। ৩৭ বলে ৩৬ রান করেন করুণারত্নে।

কুশলের রিভিউয়ে বাংলাদেশের হতাশা

তৃতীয় ওভারে অভিষ্কা ফার্নান্ডোর বিরুদ্ধে এলবিডাব্লিউর আবেদন জানিয়ে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু আম্পায়ারের আউট না দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকে। রিভিউ হারায় বাংলাদেশ। রিভিউ আরও একবার হতাশ করেছে সফরকারীদের।

১২তম ওভারে কুশল পেরেরার বিরুদ্ধে শফিউল ইসলামের কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আউট দেন। কিন্তু লঙ্কান ব্যাটসম্যান রিভিউ নিয়ে বেঁচে যান। ৩৯ রানে জীবন পেয়েছেন পেরেরা। ৩৮ বলে ১১ চারে তিনি পূর্ণ করেন হাফসেঞ্চুরি।

শফিউল পেলেন প্রথম উইকেট

নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেলেন শফিউল ইসলাম। অভিষ্কা ফার্নান্ডোকে ৭ রানে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ১০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারানোর ধাক্কা শ্রীলঙ্কা সামাল দিয়েছে দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরার ব্যাটে।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। প্রায় তিন বছর পর ওয়ানডে খেলছেন শফিউল ইসলাম। ২০১৬ সালের অক্টোবরে সবশেষ একদিনের ক্রিকেট খেলেন বাংলাদেশের এই ডানহাতি পেসার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, অভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমানে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, লাসিথ মালিঙ্গা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম