বাংলাদেশের বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট, আসছেন ভেট্টরিও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৯, ১৯:৪৩আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:১৩

শার্ল ল্যাঙ্গেভেল্ট বাংলাদেশের বোলিং কোচ হলেন শার্ল ল্যাঙ্গেভেল্ট। দক্ষিণ আফ্রিকার সাবেক ডানহাতি এই পেসারকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করেছে বিসিবি।

শনিবার বোর্ড সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের বোলিং কোচের দায়িত্বে থাকবেন ল্যাঙ্গেভেল্ট। এছাড়া স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টরিকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে নভেম্বরে ভারত সিরিজ শুরু হওয়ার আগে জাতীয় দলে যোগ দেবেন সাবেক কিউই স্পিনার। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে নিল ম্যাকেঞ্জি গত এক বছর ধরে কাজ করছেন। তার চুক্তি বাড়িয়েছে বিসিবি, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

বোর্ড প্রধান বলেছেন, ‘আমরা দীর্ঘমেয়াদে কোচ খুঁজছিলাম। এরই মধ্যে শার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। তিনি আমাদের সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন।’ ভেট্টরির সঙ্গে চুক্তির ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘এছাড়া লম্বা সময়ের জন্য স্পিন বোলিং কোচ খুঁজছিলাম। তবে পাচ্ছিলাম না, ভেট্টরিকে পেলেও তিনি নভেম্বর থেকে আমাদের সঙ্গে কাজ করবেন। আমাদের সবার পছন্দ হয়ে গেছে বলেই তাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তার সঙ্গে মেইলে আমাদের কথা হয়েছে। তবে এখনও চুক্তি হয়নি, সামনেই হয়ে যাবে। প্রধার কোচের ব্যাপারে আলোচনা চলছে। দেখা যাক কী হয়!’

ল্যাঙ্গেভেল্ট দক্ষিণ আফ্রিকার জার্সি প্রথমবার পরেন ২০০১ সালে ওয়ানডেতে। ক্যারিয়ারে টেস্ট ও টি-টোয়েন্টির চেয়ে একদিনের ক্রিকেটেই বেশি দেখা গেছে তাকে। ৭২টি ওয়ানডে খেলেছেন তিনি, রয়েছে ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও। ২০১০ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেন ল্যাঙ্গেভেল্ট, এটাই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

৭২ ম্যাচে ল্যাঙ্গেভেল্ট নিয়েছেন ১০০ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিং ৩৯ রান খরচায় ৫ উইকেট, ২০০৭ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। এছাড়া ৬টি টেস্ট ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হিসেবেও কিছুদিন কাজ করেছেন। ২০১৭ সালের অক্টোবরে এই দায়িত্ব তিনি ছেড়ে দেন ওটিস গিবসনের কাছে। আফগানিস্তানের বোলিং কোচও ছিলেন তিনি। এবার কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হলেন ৪৪ বছর বয়সী কোচ।

ল্যাঙ্গেভেল্টের চেয়ে কোচিং অভিজ্ঞতায় বেশ এগিয়ে ভেট্টরি। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ ছিলেন তিনি। এরপর ডাবলিনে ইউরো টি-টোয়েন্টি স্লামে ডাবলিন চিফসের কোচের দায়িত্ব নেন। এছাড়া বিগ ব্যাশ লিগ ও কাউন্টি ক্লাব ব্রিসবেন হিট ও মিডলসেক্সেরও কোচ ছিলেন তিনি। নতুন স্পিনার তৈরিতেও সাবেক কিউই স্পিনারের দারুণ সহায়তা পাওয়া যাবে আশাবাদী বোর্ড সভাপতি, ‘ভেট্টরি প্রাণচঞ্চল একজন মানুষ আমরা জানি। চুক্তির ১০০ দিনের মধ্যে তিনি স্কিল ক্যাম্পে বেশি কাজ করবেন, বিশেষ করে নতুন স্পিনার তৈরি করায়। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তির আওতায় থাকবেন তিনি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম