আবার মুডির সঙ্গে কাজ করতে মুখিয়ে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৭:৩১আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৭:৫২

সাকিব আল হাসান- ছবি: সাজ্জাদ হোসেন। টানা তিন মৌসুম ঢাকা ডায়নামাইটসে কাটিয়ে দলবদল করলেন সাকিব আল হাসান। বিপিএলের আগামী মৌসুমে তিনি খেলবেন রংপুর রাইডার্সের জার্সিতে। বুধবার ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের হেড কোয়ার্টারে চুক্তি স্বাক্ষর করেছেন আনুষ্ঠানিকভাবে।

রংপুর রাইডার্সের কোচ হিসেবে কয়েক মৌসুম ধরে কাজ করছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার টম মুডি। তিনি আবার সাকিবের আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদেরও কোচ। তাই মুডির অধীনে পুনরায় কাজ করতে মুখিয়ে সাকিব।

নতুন দলে এই জুটির রসায়ন আরও জমে উঠবে বলে আশা করছেন ক্রিকেট বোদ্ধারা। রংপুরে যোগ দিয়ে সাকিবও ভাবছেন এমনটাই, ‘টম মুডির সঙ্গে আমি হায়দরাবাদেও একসঙ্গে কাজ করেছি। বেশিরভাগ দায়িত্ব সেই পালন করবে। আমার দায়িত্ব থাকবে বাকিদের থেকে কীভাবে সেরাটা বের করে আনা যায় সেই চেষ্টা করা।’

তিনি আরও যোগ করেন, ‘অধিনায়ক হিসেবে এই দায়িত্ব আগেও পালন করেছি। সবার সঙ্গে পরিচয়ও আছে, তাই খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না।’

বিপিএলের সপ্তম আসর শুরু হবে ৬ ডিসেম্বর। গত বছর বিপিএল নিয়ে উন্মাদনা খানিকটা বেশি ছিল। সেই উন্মাদনা এবার আরও বাড়বে বলে মনে করেন সাকিব, ‘আমি তো চাই উন্মাদনা বাড়ুক। কারণ এটা আমাদের দেশের ক্রিকেটে ভূমিকা রাখবে। এখন সবাই বিপিএলের জন্য আগ্রহ প্রকাশ করে, যেটা কয়েক বছর আগেও ছিল না। বিসিবির প্রতি কৃতজ্ঞ যে তারা বড় বড় প্লেয়ারদের বিপিএলে নিয়ে আসতে পেরেছে।’

গত ৫ জানুয়ারি শুরু হয়েছিল বিপিএলের সবশেষ আসর, শেষ হয় ৮ ফেব্রুয়ারি। প্রায় ১০ মাস পর শুরু হচ্ছে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আরেকটি আসর। এবারের আয়োজনটি হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। তিন দিন পর শুরু হবে মাঠের লড়াই। নভেম্বরের শুরুতে ভারতে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলার পরপরই বিপিএল উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার, প্রথমবার শীর্ষে স্টার্ক
ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার মাঝেই আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত!
লর্ডসে ফিরছেন বাবর
সর্বশেষ খবর
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫টি সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫টি সিনেমাকে
চকবাজারে ১৪০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
চকবাজারে ১৪০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
সিরিয়ায় তুরস্কের ‘রেড লাইন’ নির্ধারণের ক্ষমতা নেই ইসরায়েলের: এরদোয়ান
সিরিয়ায় তুরস্কের ‘রেড লাইন’ নির্ধারণের ক্ষমতা নেই ইসরায়েলের: এরদোয়ান
একদিনের জন্য বন্ধ থাকবে থাই ভিসা আবেদন
একদিনের জন্য বন্ধ থাকবে থাই ভিসা আবেদন
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ