ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৫, ২২:৪৬আপডেট : ১৬ মে ২০২৫, ২২:৪৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নারী ইমার্জিং টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতা দেখলো বাংলাদেশ। কক্সবাজারে আগের ম্যাচে ১১৬ রান তাড়া করতে নেমে ৫১ রানেই পাঁচ উইকেট হারানোর পরও স্বর্ণা আক্তারের হাফ সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয় পায় স্বাগতিকরা। শুক্রবার একই ম্যাচে কাছাকাছি রান তাড়া করতে গিয়েও ৫০ রানে পাঁচ উইকেট হারায় তারা। তবে এদিন স্বর্ণাসহ কেউই রাখতে পারেননি জেতার মতো অবদান।

দক্ষিণ আফ্রিকার ১১৫ রানের জবাবে বাংলাদেশ ১৬.২ ওভারে ৭৯ রানে অলআউট হয়েছে। ৩৬ রানে ম্যাচটি জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরালো প্রোটিয়ারা।

আগে ব্যাটিংয়ে নেমে স্বর্ণা ও সাবিকুন নাহার জেসমিনের বোলিংয়ে ৮ উইকেটে ১১৫ রানে থামে দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন লুয়ান্দা এনজুজা। এছাড়া ভেরুনিসা রেড্ডি অপরাজিত ২৫ ও নিকোল ডি ক্লার্ক ২৩ রান করেন।

বাংলাদেশের পক্ষে স্বর্ণা সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান জেসমিন।

লক্ষ্যে নেমে কমোতসো রাপু ও জিনতেল কুলার বোলিংয়ে দিশেহারা বাংলাদেশ। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান স্বর্ণা দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন। সর্বোচ্চ ১৭ রান আসে আফিয়া আশিমার ব্যাটে।

এছাড়া রুবাইয়া হায়দার (১১) ও ফারজানা ইয়াসমিন (১০) দুই অঙ্কের ঘরে রান করেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে রাপু সর্বোচ্চ তিন উইকেট পান। দুটি নেন কুলা।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান