অ্যাশেজ উদ্ধারে এজবাস্টনে নামছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ১১:৪৭আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১১:৪৭

অ্যাশেজের লড়াইয়ে মাঠে নামছে রুট ও পেইনের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছোট্ট একটা ছাইদানি, কিন্তু অনন্য উচ্চতায় এর মর্যাদা। এবার সেটা ফিরে পাওয়ার লড়াই ইংল্যান্ডের, প্রায় দুই বছর আগে যেটা অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছিল তারা। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেওয়ার দুই সপ্তাহ পর এজবাস্টনে আজ প্রথম টেস্টে অজিদের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা।

২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়ায় ৪-০ তে অ্যাশেজ সিরিজ হেরেছিল ইংল্যান্ড। ফেভারিট হিসেবে তারা খেলছে এবারের সিরিজ। কারণ ২০০১ সাল থেকে কখনও ঘরের মাঠে এই ঐতিহাসিক সিরিজ হারেনি ইংলিশরা। আর এজবাস্টনেও ১১ বছর ধরে অপরাজিত তারা। সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে আজ বিকাল ৪টায় মাঠে নামছে জো রুটের দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।

এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হওয়ার কথা ছিল বিশ্বকাপে ইংল্যান্ডের শীর্ষ উইকেট শিকারী জোফরা আর্চারের। কিন্তু ইনজুরিতে শেষ মুহূর্তে ছিটকে গেছেন তিনি। তার বদলে জায়গা হয়েছে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে ৬ উইকেট নেওয়া ক্রিস ওকসের।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া জেসন রয় উদ্বোধনী জুটি গড়বেন ররি বার্নসের সঙ্গে। এক ধাপ এগিয়ে ব্যাটিং লাইনের তিন নম্বরে ফিরছেন জো রুট। জো ডেনলি খেলবেন তার পরে। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন জেমস অ্যান্ডারসন। দেশের শীর্ষ টেস্ট বোলারকে সঙ্গ দিতে তৈরি স্টুয়ার্ট ব্রড, অলরাউন্ডার বেন স্টোকস ও অফ স্পিনার মঈন আলী।

নেতৃত্ব নেওয়ার পর দেড় বছর আগে প্রথমবার অ্যাশেজ সফরে যান রুট। কিন্তু লজ্জার হার নিয়ে দেশে ফিরতে হয় তাকে। ওইবার ব্রিস্টল নাইট ক্লাবের বাইরে মারামারি করে সফরসঙ্গী হতে পারেননি স্টোকস, এবার তিনি সহঅধিনায়ক। পার্থের এক পানশালায় ব্যানক্রফটকে জনি বেয়ারস্টো ঢুঁশ মারায় বিতর্কিত হয়েছিল ওই সফর। এবার ওইসব ভুলে নতুন অর্জনের জন্য মরিয়া রুট, ‘এই ধরনের অভিজ্ঞতা আপনি যতটা সম্ভব মাথার বাইরে রাখতে চাইবেন। আমি তো লজ্জায় কুঁকড়ে গিয়েছিলাম। অ্যাশেজের মতো বড় সিরিজ আমি কখনও হারতে চাই না। কিন্তু এসব আপনাকে আরও ক্ষুধার্ত করে তুলবে ঘুরে দাঁড়াতে।’  

ইংল্যান্ড একাদশ ঘোষণা করলেও অস্ট্রেলিয়া নিশ্চিত করেনি তাদের দল। তবে এটা চূড়ান্ত যে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ে নিষিদ্ধ হওয়ার পর প্রথমবার টেস্ট খেলতে যাচ্ছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।

অধিনায়ক স্মিথ নিষিদ্ধ হওয়ায় দায়িত্ব পান উইকেটরক্ষক টিম পেইন। এই প্রথমবার অ্যাশেজে নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। যেই মাঠে প্রায় তিন সপ্তাহ আগে বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল, সেখানেই ফিরছে অস্ট্রেলিয়া। এজবাস্টনে ইংল্যান্ডের দাপটের ধারাবাহিকতা ভাঙতে চান পেইন, ‘আমরা কথা বলে নিশ্চিত করেছি যদি আমাদের সব শক্তি প্রয়োগ করি এবং নিজেদের মতো পরিবেশ তৈরি করতে পারি মাঠে, তাহলে আমাদের বৃত্ত ভাঙা প্রতিপক্ষের জন্য কঠিন হবে।’

বিশ্বকাপে স্মিথ ও ওয়ার্নারকে দুয়ো শুনতে হয়েছে। কিন্তু দলে তাদের অবস্থান আগের মতোই আছে জানালেন পেইন, ‘এসব (দুয়ো) যে কাউকে অস্থির করে তুলতে পারে। তারা (স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট) মানুষ, তাদেরও অনুভূতি আছে। তারা অন্যদের কাছে আলাদা কিছু নয়।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম