প্রতিবন্ধী ক্রিকেট: ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৯, ২০:০৯আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:০৯

বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল আগামী ৫ আগস্ট থেকে পাঁচ দলের অংশগ্রহণে ইংল্যান্ডে শুরু হচ্ছে ফিজিক্যাল ডিজেবিলিটি ওয়ার্ল্ড সিরিজ  টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় অংশ নিতে আগামীকাল (শুক্রবার) ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

৫ থেকে ১৫ আগস্টের এই প্রতিযোগিতায় বাংলাদেশের সঙ্গে রয়েছে আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড। টুর্নামেন্টে অংশ নেওয়া ছাড়াও ক্রিকেটাররা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও দক্ষতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) রয়েছে পৃষ্ঠপোষক হিসেবে, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু থেকেই এই উদ্যোগের সঙ্গে জড়িত।

দ্রুপম পত্রনবিশের নেতৃত্বে এই দলটির কোচের দায়িত্বে রাশেদ ইকবাল। আর টিম ম্যানেজার হিসেবে আছেন মাসুদ হাসান। ইংল্যান্ড সফরের আগে গত কয়েক মাস ধরে বিকেএসপিতে অনুশীলন করছে তারা।

আইসিআরসি বাংলাদেশের হেড অফ ডেলেগেশন জেরার্ড পেত্রিনিয়েঁ বলেছেন, ‘আইসিআরসি তার দীর্ঘদিনের সহযোগীদের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলায় অংশগ্রহণের লক্ষ্যে যৌথভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ, যেমন ২০১৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত পাঁচ জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনসহ খেলোয়ারদের ইংল্যান্ড ও দুবাইতে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে। এ উদ্যোগের ফলে প্রতিবন্ধী ব্যক্তিরাও সক্ষম ব্যক্তিদের মতো সক্রিয় হয়ে খেলায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।’

২০১৩ সাল থেকেই আইসিআরসি খেলাধুলায় শারীরিক প্রতিবন্ধীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ও প্রতিবন্ধীতাকে ছাপিয়ে এই মানুষগুলোর সক্ষমতাকে তুলে ধরতে কাজ করে আসছে।

বাংলাদেশ দল:

দ্রুপম পত্রনবিশ (অধিনায়ক), রাসেল সরকার, মনির হসেন, মোহাম্মদ কাজল হোসেন, মনিরুজ্জামান, আলম খান, জাভেদ ভূঁইয়া, আকবর হোসেন, ইমরান মাহফুজুর রহমান, এস এম শাহরিয়া শামীম (উইকেটরক্ষক), শরিফুল ইসলাম, অপূর্ব কুমাপ পাল, তানভিরুল ইসলাম, জাহিদ হাসান, মাহবুবুল আলম।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম