চাকরি হারালেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সবাই!

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ১৮:১৫আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৮:১৫

মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই চাকরি হারালেন গিবসন ওটিস গিবসন ও তার পুরো দক্ষিণ আফ্রিকান কোচিং টিম এবং ম্যানেজমেন্ট স্টাফরা চাকরি হারালেন। রবিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এই ঘোষণা দিয়েছে।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের মূল্যায়নের পর এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো দেশটির ক্রিকেট বোর্ডকে। গত সপ্তাহে বোর্ড সভায় এনিয়ে আলোচনা হয়। দেশের ক্রিকেটের পুনর্গঠনে এই পদক্ষেপ নিয়েছে বোর্ড। আগামী সেপ্টেম্বরে ভারত সফর পর্যন্ত প্রধান কোচ হিসেবে গিবসনের সঙ্গে চুক্তি থাকলেও তা বাতিল করা হলো।

এক বিবৃতিতে সিএসএ বলেছে, ফুটবল স্টাইলে টিম ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। কোচিং স্টাফ, অধিনায়ক, মেডিক্যাল এবং প্রশাসক নিয়োগ সহ জাতীয় দলের সবক্ষেত্রে দায়িত্ব নেবেন তিনি। টিম ম্যানেজার সরাসরি রিপোর্ট করবেন ডিরেক্টর অব ক্রিকেটকে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের এই নতুন পদে বসবেন সাবেক খেলোয়াড় কোরি ভ্যান জিল। বর্তমানে তিনি সিএসএর ক্রিকেট পাথওয়েসের দায়িত্বে আছেন।

স্থায়ীভাবে কেউ নিয়োগ না পাওয়া পর্যন্ত এই পদে থাকবেন ভ্যান জিল। বিবৃতিতে বলা হয়, ভারত সফরে ভ্যান জিল ও সিএসএ প্রধান নির্বাহী থাবাং মোরো একটি অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট টিম নির্বাচন করবেন, পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্বাচন প্যানেল ও অধিনায়কও। মোরো বিবৃতিতে বলেন, ‘এই বদল দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নতুন যুগের সূচনা করবে এবং পেশাদার ক্রিকেটে সেরা পথে নিয়ে যাবে আমাদের।’

শোনা যাচ্ছে, গিবসন ইংল্যান্ডের কোচ হতে যাচ্ছেন। সেপ্টেম্বরে বিশ্ব জয়ী কোচ ট্রেভর বেলিসের চুক্তির মেয়াদ শেষ হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম