বাংলাদেশের অধ্যায় শেষে ভারতের কোচ হওয়ার আবেদন যোশির

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০১৯, ২০:৫৪আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:০১

সুনীল যোশি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি ছিল স্পিন বোলিং কোচ সুনীল যোশির। ইংল্যান্ড ‍ও ওয়েলসের আসরে ব্যর্থতার পর ভারতীয় এই কোচের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। বাংলাদেশের অধ্যায় শেষে যোশি এবার ভারতের স্পিন বোলিং কোচ হওয়ার আবেদন করেছেন।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে গিয়েছিল ভারত। দারুণ শুরু পেলেও সেমিফাইনালে থামতে হয় বিরাট কোহলিদের। প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় বিশ্বকাপের পর কোচিং স্টাফ নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। নতুন এই মিশনে কোহলিদের সঙ্গী হতে কোচের আবেদন করেছেন ‍যোশি।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে আড়াই বছর দায়িত্ব পালন করেছেন এই ভারতীয়। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতায় অন্য সবার মতো তার সঙ্গেও চুক্তি বাড়ায়নি বিসিবি। এবার দেশেই কাজ করার ইচ্ছা থেকে বিসিসিআইয়ের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন তিনি।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হারের পর থেকে ভারতীয় দলে স্পিন বোলিং কোচ নেই। ওই সময়ও অবশ্য এই বিভাগের দায়িত্ব পালন করেছেন প্রধান কোচ অনিল কুম্বলে। জায়গাটা এবার পূরণ করতে চান যোশি, ‘হ্যাঁ, আমি আবেদন করেছি (স্পিন বোলিং কোচের পদে)। বাংলাদেশে আড়াই বছর দায়িত্ব পালনের পর এখন ‍আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ভারতের বিশেষজ্ঞ স্পিন কোচ দরকার, আশা করছি তারা (বিসিসিআই) আমার অভিজ্ঞতার মূল্যায়ন ‍করবে।’

ভারতীয় দলে স্পিন বোলিং কোচের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি এভাবে, ‘দেখবেন বেশিরভাগ আন্তর্জাতিক দলেই কোচিং স্টাফে বিশেষজ্ঞ কোচ থাকে, সেটা যেমন পেস বোলিংয়ে, তেমনি স্পিনেও। ভারতীয় দলেরও সেটা দরকার। আমি হই বা অন্য কেউ, এটা সবসময়ই দরকার।’ টাইমস অব ইন্ডিয়া

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম