রুমানার একটি অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৯:৩১আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৯:৩৪

রুমানা আহমেদ বাংলাদেশে পুরুষ ক্রিকেটাররা যতটা জনপ্রিয় নারী ক্রিকেটাররা তার ধারে-কাছেও নেই। অথচ ছেলেদের আগে দেশকে এশিয়া কাপের শিরোপা উপহার দেওয়ার কৃতিত্ব মেয়েদের। তবু স্পন্সর কোম্পানি থেকে শুরু করে সংবাদ মাধ্যমের আগ্রহের কেন্দ্রে মাশরাফি-সাকিব-তামিমরা। এ নিয়ে ভীষণ হতাশ অভিজ্ঞ নারী ক্রিকেটার রুমানা আহমেদ।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেছেন, “আপনাদের কাছে আমাদের একটা দাবি কিংবা অনুরোধ আছে। আপনারা যত আমাদের কথা প্রচার করবেন, ততই আমরা এগিয়ে যাবো। দক্ষিণ আফ্রিকায় আমাদের ইমার্জিং দল যে ভালো খেলেছে সেটা দেশের খুব কম মানুষই জানতে পেরেছে। অথচ ছেলেদের ‘এ’ দল বা অনূর্ধ্ব-১৯ দল নিয়ে অনেক খবর থাকে। আমাদের অনুপ্রাণিত করতে আপনারাই বড় ভূমিকা রাখতে পারেন। মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি।”

‘মেয়েদের জন্য আলাদা বিপিএল কতটা প্রয়োজন এখন?’ এমন প্রশ্নে অলরাউন্ডার রুমানার জবাব, ‘এ বছর আমরা এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাইনি। যেখানে আন্তর্জাতিক ম্যাচই খেলতে পারছি না, সেখানে বিপিএলে খেলার কথা চিন্তা করি কীভাবে? তবে এটা শুরু হলে আমরা দ্রুত উন্নতি করতে পারবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম