বার্মিংহামে হারলেও ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী বাটলার

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৯, ২০:০৫আপডেট : ১১ আগস্ট ২০১৯, ২০:০৫

জস বাটলার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দুই সপ্তাহ পর অ্যাশেজ শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু বার্মিংহামে প্রথম টেস্টে ২৫১ রানে বিশাল হারের লজ্জা পেয়েছে তারা অস্ট্রেলিয়ার কাছে। এই হারে আতঙ্কিত হওয়ার কোনও কারণ দেখছেন না ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।

প্রথম ইনিংসে ১২২ রানে অস্ট্রেলিয়ার ৮ উইকেট নেওয়ার পরও ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯৮ রানের। কিন্তু নাথান লায়নের স্পিনে মাত্র ১৪৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিল এই হার। কিন্তু কেবল দুটি বদল এনে লর্ডসে খেলবে ইংল্যান্ড- জেমস অ্যান্ডারসন ও মঈন আলীর স্থলাভিষিক্ত হবেন জোফরা আর্চার ও জ্যাক লিচ।

হেরে অ্যাশেজ শুরু করাটা হতাশার স্বীকার করলেন বাটলার। কিন্তু আরও ম্যাচ বাকি। তাই আশা হারাচ্ছেন না ডানহাতি এই ব্যাটসম্যান। লর্ডসে কুকাবুরার এক ইভেন্টে তিনি বলেছেন, ‘আমরা ১-০ তে পিছিয়ে, কিন্তু এই সিরিজে আরও চার ম্যাচ বাকি আছে। টেস্ট ক্রিকেট কঠিন খেলা, বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে আপনি খেলছেন।’

ভালো শুরুটা ধরে না রাখাকে হারের কারণ বললেন বাটলার, ‘যদি অনেক সময়ের জন্য আপনি যথেষ্ট ভালো না খেলেন, তাহলে জেতা যাবে না। কিন্তু আমাদের একটি চমৎকার দল আছে, কোনও কিছু আসলে বদলায়নি। আমরা হেরেছি, কিন্তু অনেক রোমাঞ্চ আর বিশ্বাস নিয়ে এখানে এসছি যে আমরা এই টেস্ট জিতে ১-১ করবো।’

এজবাস্টন স্টেডিয়ামে ব্যাট হাতে ভুগেছেন বাটলার। দুবারই প্যাট কামিন্সের শিকার হয়েছেন ৫ ও ১ রানে। অবশ্য নিজের সেরা ফর্ম ফিরে পেতে আত্মবিশ্বাসী ২৮ বছর বয়সী ব্যাটসম্যান, ‘গত দেড় বছর ধরে ভালো ফর্মেই আছি। অনেক আত্মবিশ্বাসী আমি। নিজের প্রতি আস্থা আছে। আমি ভালোভাবে প্রস্তুত থাকবো এবং সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের