এখনও অবসরের ঘোষণা দেইনি: গেইল

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৯, ১২:৪১আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১২:৪৬

ক্রিস গেইল কথা ছিল বিশ্বকাপ খেলে ওয়ানডে থেকে অবসর নেবেন ক্রিস গেইল। কিন্তু টুর্নামেন্ট চলার সময়ই এই সিদ্ধান্ত পাল্টান ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই বিদায় নেওয়ার আভাস দিয়েছিলেন তিনি। বুধবার পোর্ট অব স্পেনে সিরিজের শেষ ম্যাচের আবহ ছিল তেমনই। কিন্তু গেইল পরিষ্কার জানালেন, এখনও অবসরের ঘোষণা দেননি।

বিশেষভাবে তৈরি ‘৩০১’ নম্বর জার্সি পরে ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামেন গেইল। খেলেন ৪১ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস, যার মধ্যে ৬২ রানই এসেছে বাউন্ডারি থেকে। আউট হওয়ার পর প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলি তার সঙ্গে নেচেছেনও। মাঠ থেকে বের হওয়ার সময় গ্যালারির সমর্থকরা দাঁড়িয়ে জানান অভিবাদন। গেইল তার ব্যাটের হ্যান্ডলে হেলমেট রেখে চেনা ভঙ্গিতে মাঠ ছাড়েন। সব মিলিয়ে পরিবেশটা তৈরি হয়েছিল তার বিদায়ী ম্যাচের।

কিন্তু একে বিদায়ী ম্যাচ হিসেবে ভাবনার কথা উড়িয়ে দিলেন গেইল। ম্যাচ শেষে তিনি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সাইটে পোস্ট করা এক শর্ট ভিডিওতে বলেছেন, ‘আমি অবসরের কোনও ঘোষণা দেইনি।’ পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকতে বললেন তিনি।

উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার এনিয়ে বললেন, ‘আমার জানা মতে, সে এখনও অবসর নেয়নি। কিন্তু তার ক্যারিয়ারের দৃষ্টান্ত তৈরি করা দিন ছিল আজ। তার ইনিংস ছিল অসাধারণ। আমাদের দারুণ শুরু এনে দিয়েছিল সে। গত কয়েক বছর ধরে লোকেরা যেমনটা প্রত্যাশা করেছিল, তেমন গেইলকে দেখা গেছে।’ আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম