শ্রীলঙ্কার সামনে জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ১৮:৫৪আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৮:৫৭

থিরিমানে ও করুণারত্নের ব্যাটে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা ধুঁকতে থাকা নিউজিল্যান্ড বিজে ওয়াটলিং ও উইলিয়াম সমারভিলের ব্যাটে লড়াই চালিয়ে যায় তৃতীয় দিন। চতুর্থ দিন মাঠে নেমে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে লক্ষ্য দেয় ২৬৮ রানের। এরপর পুরো দুই সেশন বোলারদের অস্বস্তিতে রেখেছেন দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমানে। ১০ উইকেট হাতে রেখে ১৩৫ রান দূরে থেকে গলে টেস্টে জয় দেখছে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৯৫ রানে শনিবারের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তাদের ইনিংস গুটিয়ে যায় ২৮৫ রানে। লক্ষ্যে ছুটতে গিয়ে করুণারত্নে ও থিরিমানের হাফসেঞ্চুরিতে জয়ের পথে ছুটছে শ্রীলঙ্কা। কোনও উইকেট না হারিয়ে ১৩৩ রান করেছে তারা।

৬৩ রানে মাঠে নামা ওয়াটলিং বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি নতুন সকালে। তার ১৭৩ বলে ৭৭ রানের ইনিংসের ইতি টানেন লাহিরু কুমারা। পেছনে প্রতিপক্ষ উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে ক্যাচ দেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সমারভিলের সঙ্গে তার ৪৬ রানের জুটি ভেঙে যায়।

পরে একা হাতে লড়াই করে গেছেন সমারভিলে। তার সঙ্গে ৩৬ রানের নবম উইকেট জুটিতে ২৬ রান করে আউট হন ট্রেন্ট বোল্ট। এই জুটিও ভাঙেন কুমারা। এজাজ প্যাটেলকে (১৪) ফিরিয়ে ২৫ রানের শেষ জুটি ভাঙেন ধনঞ্জয়া ডি সিলভা। ১১৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন সমারভিলে।

লাসিথ এম্বুলদেনিয়া ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার। তিনটি পান ধনঞ্জয়া, দুটি কুমারার।

লক্ষ্যে নেমে ক্রিজ আঁকড়ে ছিলেন করুণারত্নে ও থিরিমানে। লাঞ্চের পর মাঠে নেমে দ্বিতীয় সেশনে ৭৬ রান যোগ করেন তারা স্কোরবোর্ডে। আলোকস্বল্পতার কারণে শেষ সেশনে মাত্র ১৮ ওভার খেলা হয়, সেখানে আরও যোগ হয় ৫৭ রান। দুজনই ফিফটি করেছেন। ৭১ রানে অপরাজিত আছেন অধিনায়ক করুণারত্নে, আর ৫৭ রানে খেলছেন থিরিমানে।

এই জুটিতে একটি রেকর্ডও ভেঙেছেন দুই ওপেনার। শেষ ইনিংসে রেকর্ড ১৩৩ রানের উদ্বোধনী জুটি গড়ে দিন শেষ করেন করুণারত্নে ও থিরিমানে। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ১২৪ রানের রেকর্ডটি পেছনে ফেলেছেন তারা। ওই রেকর্ডেরও ভাগীদার ছিলেন করুণারত্নে, তার সঙ্গী ছিলেন কৌশল সিলভা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম