সাকিবের সঙ্গে ‘দ্বন্দ্ব’ নিয়ে মাহমুদউল্লাহর ভিডিও বার্তা

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ১৯:১০আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৯:৩৪

ভিডিও পোস্টে মাহমুদউল্লাহ ড্রেসিংরুমে মাহমুদউল্লাহর সঙ্গে সাকিব আল হাসানের বোঝাপড়া হচ্ছে না, দ্বন্দ্ব দেখা গেছে তাদের মধ্যে- এমন কানাঘুষা চলছে মিডিয়াতে। এসবের ইতি টেনে একটি ভিডিও পোস্ট করেছেন মাহমুদউল্লাহ। সেখানেই বিষয়টা পরিষ্কার করেছেন বাংলাদেশের অলরাউন্ডার।

ইনজুরি নিয়েই বিশ্বকাপে খেলেছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক মাশরাফি মুর্তজা আগেই জানিয়ে দেন, শুধু ব্যাট করবেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। কিন্তু শুরুর দিকে ব্যাটেও ছিল না রান। মিডিয়ার খবর, ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৪১ বলে ২৮ রান করলে সাকিব অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে বসিয়ে রাখতে পরামর্শ দেন। যদিও মাশরাফি তার কথা না শুনে মাহমুদউল্লাহকে দলে রাখেন। এজন্যই পরের বেশ কয়েকটি ম্যাচে সাকিব দলীয় পরিকল্পনায় অংশ নেননি।

গুঞ্জন ওঠে, সাকিবের সঙ্গে মাহমুদউল্লাহর রেষারেষিও হয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ বলে ৬৯ রানের ইনিংস খেলে ড্রেসিংরুমে ফিরেও বন্ধুসুলভ আচরণ করেননি তিনি। এছাড়াও ব্যাটিং পজিশন নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিলেন মাহমুদউল্লাহ। ২০১৫ বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান এবার খেলেন ছয় নম্বরে। কিন্তু তিনি চেয়েছিলেন আরও উপরের দিকে ব্যাট করতে।

এক কথায় বিশ্বকাপে মাহমুদউল্লাহকে তার মতো করে দেখা যায়নি। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় ছিল তার ও সাকিবের কথিত ‘দ্বন্দ্ব’। অবশ্য এই ব্যাপারে বিশ্বকাপের সময় একটি কথা না বললেও নতুন করে এনিয়ে গুঞ্জন ওঠায় মুখ খুললেন মাহমুদউল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে সাকিবের সঙ্গে রেষারেষির খবর উড়িয়ে দিলেন তিনি। বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। কিছুক্ষণ আগে একটি অনলাইন নিউজে একটা শিরোনাম দেখলাম। সেখানে সাকিবের সঙ্গে ড্রেসিংরুমের ঘটনাটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে সাকিবের সঙ্গে আমার কোনও দ্বন্দ্ব বা কোনও ধরনের সমস্যাই হয়নি। আমরা যতদিন ধরে একসঙ্গে খেলছি, ততদিন পর্যন্ত ভালো টিমমেট ছিলাম এবং এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। সাকিবের সঙ্গে আমার কোনও ঝামেলার খবর মিথ্যা। আমার কাছে মনে হয়েছে, এই ব্যাপারটা ক্ল্যারিফাই করা দরকার। এজন্য ভিডিওটা পোস্ট করেছি।’

ভিডিও পোস্ট করার আগে রবিবার মিরপুর একাডেমিতে বোলিং অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মাহমুদউল্লাহ। সেখানেও জানান, টিমমেটদের সঙ্গে তার কোনও গণ্ডগোল নেই, ‘আমার মনে হয় এসব নিয়ে কথা না বলাই ভালো। কিছু কিছু খবর সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। আমি শুধু বলতে চাই, কোনও টিমমেটের সঙ্গে আমার গণ্ডগোল নেই।’

ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘আমরা সবাই খুব ভালো বন্ধু। আপনারা চাইলে ড্রেসিংরুমে এসে দেখতে পারেন, আমরা কীভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলি, কত মজা করি, কত ভালো সময় কাটাই।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম