‘ফিটনেস ও পারফরম্যান্স ঠিক থাকলে বয়স কোনও বিষয়ই নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৯, ১৬:৩১আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৬:৩৭

জহুরুল ইসলাম তামিম ইকবালের ছুটিতে কপাল খুলতে পারে জহুরুল ইসলামের। ২০১৩ সালের পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে আবার জাতীয় দলের দরজা খোলার সম্ভাবনা অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই উইকেটকিপার ব্যাটসম্যান।

বয়স ৩২ ছাড়িয়ে গেছে জহুরুলের। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করলেও জাতীয় দলে খুব বেশি সুযোগ হয়নি তার। পারফরম্যান্সের চেয়ে অনেক ক্ষেত্রে বয়সের বিষয়টি বেশি আমলে নেওয়ায় জহুরুলের মতো অনেকেই সঠিক মূল্যায়ন পাননি। তবে গত কিছুদিন পুরোনো অনেক খেলোয়াড়কে ডেকেছে নির্বাচকরা। যেমন আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে দীর্ঘদিন পর খেলেছেন ফরহাদ রেজা। তুষার ইমরান ও রাজ্জাকও লম্বা সময় পর ফিরেছিলেন বিসিবির ছাতার নিচে। তারই ধারাবাহিকতায় এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন জহুরুল।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। পুরোনো খেলোয়াড়দের ফেরার ব্যাপারে জহুরুলের বক্তব্য, ‘আপনি দেখেন যদি ক্রিকেটারের বয়স ৩০ বছরের বেশি হয়, তাহলে তারা দলের বোঝা হয়ে যায়। আমাদের ঘাটতি হলো আমরা ফিটনেস নিয়ে খুব বেশি কাজ করি না। এই কারণে আমাদের পারফরম্যান্সেও এর প্রভাব থাকে। আমি আশা করব যাদের বয়স ৩০ প্লাস হয়ে গেছে, তারা ফিটনেস নিয়ে কাজ করবে। ফিটনেস ও পারফরম্যান্স ঠিক থাকলে বয়স কোনও বিষয়ই নয়।’

৩২ বছর বয়সী জহুরুল যে কোনও সুযোগ কাজে লাগাতে প্রস্তুত, ‘তামিম অনেক বড় মাপের খেলোয়াড়। তার অভাব পূরণ করা কঠিন। এরপরও এটি বড় একটি সুযোগ। সাদমান, ইমরুল, আমি, সৌম্য— যারাই সুযোগ পাই না কেন, তাদের জন্য এটা দারুণ সুযোগ। টেস্ট সবসময় ক্রিকেটের বড় ফরম্যাট। এখানে ভালো পারফর্ম করা গেলে সব ফরম্যাটে পারফর্ম করা সহজ হয়। তবে তামিমের জায়গাতে যে-ই সুযোগ পাবে, তার জন্য এটা দারুণ একটা সুযোগ।’

প্রায় ৬ বছর পর জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি। সম্প্রতি ভারত সফরে বিসিবি একাদশের জার্সিতে খেলে সাফল্য পেয়েছেন এই ব্যাটসম্যান। আর তাতেই কন্ডিশনিং ক্যাম্পে সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত তিনি, ‘অনেক দিন পর প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেলাম। প্রত্যেকটি খেলোয়াড়েরই স্বপ্ন জাতীয় দলে খেলার। এই উদ্দেশ্যে প্রত্যেক বছর শুরু করি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম