রাহানের ব্যাটে ভারতের রক্ষা

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ১০:৫৯আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১১:০৪

দলকে বাঁচালেন রাহানে কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলের তোপে অ্যান্টিগা টেস্টে বিপাকে পড়েছিল ভারত। মিডল অর্ডারের প্রতিরোধে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ায় তারা। আজিঙ্কা রাহানে চমৎকার ইনিংস খেলে প্রথম টেস্টে রক্ষা করেছেন সফরকারীদের।

প্রথম দিন বৃষ্টিতে আগেভাগে ম্যাচ শেষ হয়েছে। ৬৮.৫ ওভারে ৬ উইকেটে ২০৩ রান করেছে ভারত। টস হেরে ব্যাটিং করতে নামে তারা। রোচের গতি স্বস্তিতে থাকতে দেয়নি তাদের। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় সফরকারীরা।

পঞ্চম ওভারে জোড়া আঘাতে মায়াঙ্ক আগারওয়াল (৫) ও চেতেশ্বর পুজারাকে (২) ফেরান রোচ। ১১ বল পরে বিরাট কোহলিকে ৯ রানে শামার ব্রুকসের ক্যাচ বানান গ্যাব্রিয়েল। ৯৩ রানে ৪ উইকেট হারানো ভারতকে টেনে তোলেন রাহানে, ইনিংস সেরা ৮৩ রানের জুটি গড়তে তাকে সঙ্গ দেন হানুমা বিহারি। ৩২ রানে রোচের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি।

দারুণ এক ইনিংসকে তিন অঙ্কের ঘরে নিতে পারেননি রাহানে। ১৬৩ বলে ১০ চারে ৮১ রান করে বোল্ড হন তিনি গ্যাব্রিয়েলের কাছে। ১৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন রবীন্দ্র জাদেজা ও ঋষভ পান্ত। ২০ রানে পান্ত আর জাদেজা ৩ রানে অপরাজিত ছিলেন।

সর্বোচ্চ ৩ উইকেট নেন রোচ, দুটি পান গ্যাব্রিয়েল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম