অশ্বিন বাদ পড়ায় বিস্মিত গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ১৫:৩৯আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৫:৩৯

রবিচন্দ্রন অশ্বিন অ্যান্টিগা টেস্টে ভারতের একমাত্র স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। টানা চতুর্থ টেস্টে বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটে-বলে অতীতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। অশ্বিনকে একাদশে না রাখায় বিস্মিত হয়েছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

সামান্য অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজে ভারতের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে বল করেননি অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ১ উইকেট নিয়ে অ্যান্টিগা টেস্টে জায়গা পাওয়ার দাবিদার ছিলেন তিনি। কিন্তু তাকে উপেক্ষা করে একাদশে নেওয়া হয়েছে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে উইকেটশূন্য ১২ ওভার করা জাদেজাকে।

এনিয়ে টানা চতুর্থ টেস্টে খেলা হলো না অশ্বিনের। ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের শেষ তিন টেস্ট খেলা হয়নি তার। যদিও উইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পরিসংখ্যান থাকায় তিনি ছিলেন এগিয়ে।

ভারতের রেকর্ড সিরিজসেরা খেলোয়াড় ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলেছেন ১১ টেস্ট। ২১.৮৫ গড়ে রান দিয়ে নিয়েছেন ৬০ উইকেট, যার মধ্যে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন চারবার। ব্যাটিংয়েও এই দলটির বিপক্ষে দুর্দান্ত অশ্বিন। চারটি সেঞ্চুরিসহ ৫০.১৮ গড়ে করেছেন ৫৫২ রান।

সবশেষ ক্যারিবিয়ান সফরে দুইবার ম্যাচসেরা হওয়া খেলোয়াড়কে বাদ দেওয়ায় আশ্চর্য না হয়ে পারছেন না গাভাস্কার। এক টেলিভিশন চ্যানেলে ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেছেন, ‘(দল বাছাই) আমাকে বিস্মিত করেছে। এমন রেকর্ড গড়া একজন, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সে-ই এই একাদশে জায়গা খুঁজে পেলো না- অদ্ভুত তো। আশ্চর্যজনক।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম