ল্যাবুশ্যাগনের হাফসেঞ্চুরিতে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০১৯, ১০:৪৯আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৭:২৪

হাফসেঞ্চুরি করে অপরাজিত আছেন মার্নাস লাবুশেগনে ইংল্যান্ডকে মাত্র ৬৭ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শুরুটাও সুবিধার ছিল না। তবে মার্নাস ল্যাবুশ্যাগনের হার না মানা হাফসেঞ্চুরিতে শক্ত অবস্থানে তারা। হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৭১, লিড ২৮৩ রানের।

আরেকবার ব্যর্থ ডেভিড ওয়ার্নার। হেডিংলির প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করে অ্যাশেজে রানের পথে ফেরার ইঙ্গিত দিলেও দ্বিতীয় ইনিংসে আবারও হতাশ করেছেন তিনি। রানের খাতাই খুলতে পারেননি। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডাব্লিউয়ের শিকার হন মাত্র ২ বল খেলে। আরেক ওপেনার মার্কাস হ্যারিসের শুরুটা ভালো হলেও বেশিদূর যেতে পারেননি। জ্যাক লিচের অসাধারণ ঘূর্ণিতে ১৯ রানে বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে।

৩৬ রানের দুই ওপেনারকে হারানোর পর অস্ট্রলিয়াকে টেনে তোলার চেষ্টা চালান উসমান খাজা ও ল্যাবুশ্যাগনে। ভালোই খেলছিলেন তারা, কিন্তু ২৩ রানে খাজা ফিরলে ভাঙে তাদের জুটি। এরপর ট্রেভিস হেডের ‍সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন ল্যাবুশ্যাগনে। ৫৬ বলে ২৫ রান করেন হেড।

তার বিদয়ের পর ম্যাথু ওয়েড ও ল্যাবুশ্যাগনের জুটিতে প্রতিরোধ গড়ে সফরকারীরা। পঞ্চম উইকেটে তাদের কাছ থেকে আসে ৬৬ রান। শেষ বিকেলে বেন স্টোকসের বলে জনি বেয়ারস্টোর গ্লাভসবন্দী হয়ে ওয়েড ৩৩ রান করে প্যাভিলিয়নে ফিরলে স্বস্তি ফেরে ইংলিশ শিবিরে। সেটা আরও ছড়িয়ে পড়ে অজি অধিনায়ক টিম পেইন রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরলে।

তবে একপ্রান্ত আগলে রেখে দিনের খেলা শেষ করে মাঠ ছেড়েছেন ল্যাবুশ্যাগনে। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি পূরণ করে তিনি অপরাজিত আছেন ৫৩ রানে। তার সঙ্গে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ২ রানে অপরাজিত থাকা জেমস প্যাটিনসন। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের