কোহলির বিশ্বাসের দাম দিয়েছেন জাদেজা

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০১৯, ১৬:০৭আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৬:২৭

কোহলির সঙ্গে জাদেজা রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে রেখে বিরাট কোহলি একাদশ গড়েছেন রবীন্দ্র জাদেজাকে নিয়ে। তার এই সিদ্ধান্ত নিয়ে সাবেক ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন। যদিও চাপের মুহূর্তে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন জাদেজা। অধিনায়কের আস্থার দাম দিতে পেরে সন্তুষ্ট এই অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের একাদশে অশ্বিনকে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার ও সৌরভ গাঙ্গুলি। একাদশে রাখা হয়নি চায়নাম্যান কুলদীপ যাদবকেও। তাদের বেঞ্চে বসিয়ে কোহলি তার একাদশে রেখেছেন জাদেজাকে। দলের প্রয়োজনে ব্যাট হাতে ৫৮ রানের অসাধারণ ইনিংস খেলে অধিনায়কের বিশ্বাসের দাম দিয়েছেন তিনি।

২০৭ রান তুলতে ভারত হারায় ৭ উইকেট। ওই জায়গা থেকে টেলএন্ডারদের নিয়ে জাদেজা সফরকারীদের স্কোর নিয়ে যান ২৯৭ পর্যন্ত। ইশান্ত শর্মার সঙ্গে অষ্টম উইকেটে গড়েন ৬০ রানের জুটি। জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১৮৯ রান করে পিছিয়ে আছে ১০৮ রানে।

কার্যকরী ব্যাটিংয়ের পর বল হাতে জাদেজা পেয়েছেন ১ উইকেট। নিজের পারফরম্যান্স নিয়ে এই অলরাউন্ডারের বক্তব্য, ‘পারফর্ম করতে কোনও ‍রকম চাপ অনুভব করিনি। অবশ্যই ভালো লাগে যখন অধিনায়কের বিশ্বাস থাকে নিজের ওপর। এটা আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়, যখন অধিনায়ক বিশ্বাস দেখাবে আপনার ওপর। সৌভাগ্যক্রমে আমি সেই বিশ্বাসের দাম দিতে পেরেছি।’

শেষ দিকে জুটি গড়ার দিকেই মনোযোগী ছিলেন জাদেজা, ‘ব্যাটিংয়ে নামার পর আমি শুধু জুটি গড়ার দিকে মনোযোগ দিয়েছি। নজর ছিল ইশান্ত, (মোহাম্মদ) সামি ও (জসপ্রিৎ) বুমরাহর সঙ্গে খেলার। ইশান্তের সঙ্গে জুটিটা গড়তে পেরে ভালো লেগেছে।’ পিটিআই

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম