ল্যাথামের সেঞ্চুরিতে নিরাপদে কিউইরা

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০১৯, ১৯:৫৮আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৯:৫৮

ল্যাথামের সেঞ্চুরি স্বস্তি এনে দিয়েছে নিউজিল্যান্ডকে প্রথম দুই দিনের মতো শনিবার বৃষ্টির দাপট ছিল না কলম্বো টেস্টে। তৃতীয় দিন নিউজিল্যান্ড দুর্দান্ত পেস সামলে শ্রীলঙ্কাকে সম্মানজনক স্কোর এনে দিতে সেঞ্চুরি করেন ধনঞ্জয়া ডি সিলভা। স্বাগতিক এই ব্যাটসম্যানকে পাল্টা জবাব দিয়ে দারুণ এক সেঞ্চুরিতে কিউইদের নিরাপদে রেখেছেন টম ল্যাথাম।

৬ উইকেটে ১৪৪ রানে নতুন সকাল শুরু করে শ্রীলঙ্কা। বাকি ৪ উইকেট হারিয়ে তারা করে ২৪৪ রান। জবাবে নিউজিল্যান্ড দিন শেষ করেছে ৪ উইকেটে ১৯৬ রানে। ৬ উইকেট হাতে রেখে এখনও তারা পিছিয়ে ৪৮ রানে।

শ্রীলঙ্কার স্কোরবোর্ডে এদিন আরও ১০০ রান তোলার পথে ১৩৮ বলে সেঞ্চুরি করেন ধনঞ্জয়া। ১৪৮ বলে ১৬ চার ও ২ ছয়ে ১০৯ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

এর আগে ধনঞ্জয়ার সঙ্গে দিলরুয়ান পেরেরার দিনের শুরুর জুটি ভাঙেন এজাজ প্যাটেল। দিলরুয়ান ১৩ রানে আউট হন ৪১ রানের জুটি গড়ে। পরের দুটি উইকেট পান টিম সাউদি। ধনঞ্জয়াকে বোল্ড করে শেষ উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাউদি, বোল্ট পান তিনটি উইকেট।

চতুর্থ ওভারে নিউজিল্যান্ড তাদের ওপেনার জিত রাভালকে হারায়। ৯ বল খেলে রানের খাতা না খুলে দিলরুয়ানের শিকার হন এই ওপেনার। দলীয় ৩৪ রানে কেন উইলিয়ামসন (২০) বিদায় নেন। এরপর ল্যাথামের সঙ্গে রস টেলরের ৫০ রানের ‍জুটি প্রতিরোধ গড়ে।

২৩ রানে টেলর ফেরার পর মাঠে নেমে সুবিধা করতে পারেননি হেনরি নিকোলস। ১৫ রানে তিনি দিলরুয়ানের দ্বিতীয় শিকার হলে ল্যাথাম ও বিজে ওয়াটলিং জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ১৬৯ বলে দশম সেঞ্চুরি করা ল্যাথাম ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এই পঞ্চম উইকেটে। তার ১৮৪ বলে ১১১ রানের অপরাজিত ইনিংসে ১০টি চার থাকলেও নেই কোনও ছয়। ২৫ রানে অপরাজিত ছিলেন ওয়াটলিং।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম