পাকিস্তানের প্রধান ‍কোচের পদে মিসবাহর আবেদন

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৯, ২০:২৭আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২০:২৮

মিসবাহ-উল-হক বেশ কয়েকদিন ধরে পাকিস্তানি মিডিয়ায় গুঞ্জন, পাকিস্তানের প্রধান কোচ হতে আগ্রহী মিসবাহ-উল-হক। যদিও আনুষ্ঠানিকভাবে আবেদন করার কোনও খবর ছিল না। অবশেষে এলো ঘোষণা। সরফরাজ আহমেদদের কোচের দায়িত্ব নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আবেদন করেছেন সাবেক এই অধিনায়ক।

সোমবার পিসিবির ক্রিকেট কমিটির দায়িত্ব ছেড়ে দিয়েছেন মিসবাহ। এরপরই নিয়ম অনুযায়ী পাকিস্তানের প্রধান কোচের জন্য আবেদন জমা দিয়েছেন তিনি। ইতিমধ্যে সাবেক এই ব্যাটসম্যানের অধীনে শুরু হয়েছে পাকিস্তানের নতুন মৌসুমের ক্যাম্প। ২০ খেলোয়াড় নিয়ে ক্যাম্প শুরু হওয়ার পরপরই পাকিস্তানি মিডিয়ায় গুঞ্জন ওঠে, প্রধান কোচ হতে যাচ্ছেন মিসবাহ।

পাকিস্তানের সাবেক অধিনায়ক তখন শুধু এতটুকুই বলেছিলেন, ‘জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন তো সবারই থাকে।’ সোমবার জানালেন চূড়ান্ত সিদ্ধান্ত। ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করে কোচের আবেদন জমা দেওয়ার পর মিসবাহ বলেছেন, ‘পাকিস্তান জাতীয় দলের ভবিষ্যৎ কোচ হিসেবে আমার নাম উল্লেখ করতে দেখে ভালো লেগেছে, তবে আমি আজই (সোমবার) সিদ্ধান্তটা নিয়েছি।’

ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত, ‘প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্যারিয়ারের বিষয়টি আমলে নিয়েই আমি প্রধান কোচের পদে আবেদন করেছি। জানি চ্যালেঞ্জিং এই কাজের জন্য অনেক খ্যাতিসম্পন্ন ও উঁচু মানের মানুষজন আবেদন করেছেন।’

ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন করে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা পিসিবির। এজন্য মিকি আর্থার ও তার কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি বাড়ায়নি তারা। এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার, বোলিং কোচ আজহার মেহমুদ এবং ফিটনেস ও ট্রেইনার গ্র্যান্ট লুডেনের চুক্তির মেয়াদ শেষ হয় ১৫ আগস্ট।

তার বিদায়ের পর নতুন মৌসুমের প্রস্তুতিতে মিসবাহর অধীনে শুরু হয়েছে ক্যাম্প। তখনই গুঞ্জন ওঠে পাকিস্তানের প্রধান কোচ হতে যাচ্ছেন তিনি। এই পদের জন্য আবেদন করা মিসবাহ পরবর্তী কোচ হচ্ছেন কিনা, তা নির্ভর করছে পিসিবির সিদ্ধান্তের ওপর। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম