৮৫ বছর বয়সে ক্রিকেটকে বিদায়!

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ২১:০২আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:১৮

সেসিল রাইট সেসিল রাইট, ‍যিনি ‘সেস’ নামেও পরিচিত। ওয়েস্ট ইন্ডিজের এই পেসার খেলছেন ৫০’ এর দশকের ব্যাটিং গ্রেট ফ্র্যাঙ্ক ওরেলের সময় থেকে; মুখোমুখি হয়েছেন গ্যারি সোবার্সের, সতীর্থ হিসেবে পেয়েছেন ভিভ রিচার্ডসকেও। এই গ্রেটদের তালিকায় তাকে বসানো না গেলেও লম্বা ক্রিকেট ক্যারিয়ারের হিসাবে তাদের সবাইকে পেছনে ফেলেছেন ৮৫ বছর বয়সী এই ক্রিকেটার। এবার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।

উইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগে জ্যামাইকা ও বারবাডোজের প্রতিনিধিত্ব করেছেন সেসিল। সোবার্স ও ওয়েস হলকে পেয়েছেন প্রতিপক্ষ দলে। ১৯৫৯ সালে ইংল্যান্ডে চলে যান এবং ক্রম্পটনের হয়ে সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার লিগে শুরু করেন পেশাদার ক্রিকেট ক্যারিয়ার। তিন বছর পর সিদ্ধান্ত নেন ইংল্যান্ডে থেকে যাওয়ার এবং বিয়েও করেন।

৭০ ও ৮০’র দশকে ভিভ রিচার্ডস ও জোয়েল গার্নারদের মতো ওয়েস্ট ইন্ডিজের গ্রেট পেসারদের পাশে থেকে খেলেছেন সেসিল। ৬০ বছরের চেয়েও লম্বা এই ক্যারিয়ারে নিয়েছেন ৭ হাজারেরও বেশি উইকেট। একবার তো পাঁচ মৌসুমেই নিয়েছেন ৫৩৮ উইকেট, গড়ে ২৭ বলে একটি করে উইকেট।

সেসিলের এই মনের জোর উল্লেখ করে ক্রিকেট বাইবেল উইজডেন বলেছে, ‘বেশ ভালোই চলছে।’ কিন্তু শেষ পর্যন্ত ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। দ্য ডেইলি মিররকে তিনি বলেছেন, ‘ক্রিকেটে আমার এই দীর্ঘজীবনের রহস্য সম্ভবত আমি জানি, কিন্তু সেটা কী আপনাদের বলবো না।’

অবশ্য রাখঢাক রেখে কিছুটা জানিয়ে দিলেন সেসিল, ‘সত্যি কথা বলতে আমি যা পাই সেটাই খাই। কিন্তু খুব বেশি পানের অভ্যাস নেই, হালকা একটু বিয়ার। নিজেকে ফিট রাখতে চেষ্টা করি। যদিও আজকাল ট্রেনিংয়ে না থাকার পেছনে আমি আমার বয়সকে অজুহাত হিসেবে দেখাই। কোনও ধরনের ব্যথা থেকে দূরে থাকতে সবসময় কাজের মধ্যে ডুবে থাকি। আমি একভাবে বসে থাকতে পারি না। টিভি দেখার চেয়ে আমি হাঁটতে পছন্দ করি কিংবা গ্যারেজে কাজ করতে।’

আগামী ৭ সেপ্টেম্বর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন সেসিল, পেনিন লিগ দল স্প্রিংহেডের বিপক্ষে আপারমিলের হয়ে। টাইমস অব ইন্ডিয়া, ক্রিকট্র্যাকার

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম