আল আমিনের স্পিনে আফগানদের অস্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৭

দুই ওপেনারে ভালো শুরুর পর আফগানিস্তানের ছন্দে পতন ঘটান আল আমিন বোলারদের কঠিন পরীক্ষা নিলেন আফগানিস্তানের দুই ওপেনার। ইহসানউল্লাহ ও ইব্রাহিম জাদরানের হাফসেঞ্চুরিতে বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৪২ রান। সফরকারীদের দারুণ শুরুতে ছন্দপতন ঘটান বিসিবির স্পিনার আল আমিন।

চট্টগ্রাম টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। ইহসানউল্লাহ ৬২ ও ইব্রাহিম ৫২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর আল আমিনের স্পিনে সফরকারীদের প্রতিরোধ ভাঙে। বিসিবি একাদশের এই স্পিনার ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার।

দুই ওপেনারের একশ ছাড়ানো জুটির পর হাসমতউল্লাহ শহীদী ও মোহাম্মদ নবির ব্যাট আফগানদের এগিয়ে নেয়। ৩৩ রান করেন নবি আর শহীদীর ব্যাটে আসে ২৬ রান।

দিন শেষ হওয়ার আগে আফসার জাজাইকে নিয়ে অপরাজিত ১৩ রানের জুটি গড়েছিলেন অধিনায়ক রশিদ খান। তিনি অপরাজিত আছেন ৬ রানে, ২০ রানে খেলছিলেন আফসার।

আল আমিনের ইনিংস সেরা বোলিংয়ের পাশাপাশি ২ উইকেট নেন সুমন খান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম