যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

উইকেট উৎসবে মেতেছিল বাংলাদেশের মেয়েরা যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা। গতবারের চ্যাম্পিয়নরা জিতেছে ৮ উইকেটে।

রবিবার ১৯.৫ ওভারে যুক্তরাষ্ট্রকে ৪৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে তারা করে ৪৮ রান। পাপুয়া নিউ গিনির বিপক্ষে শনিবারের স্থগিত হওয়া ম্যাচটি আগামীকাল সোমবার রিজার্ভ ডেতে খেলবেন সালমা খাতুনরা।

আরব্রোদের লকল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নামে যুক্তরাষ্ট্র। তৃতীয় ওভারে শুরু হয় তাদের ব্যাটিং বিপর্যয়। নিজের দ্বিতীয় ওভারের প্রথম ও শেষ বলে জাহানারা আলম ফেরান দুই ওপেনার এরিকা রেন্ডলার (৫) ও নাদিয়া গ্রুনিকে (১)।

খাদিজা তুল কুবরা তার প্রথম দুই ওভারে অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ (৪) ও সেবানি ভাষ্করকে (৮) বিদায় করেন। সালমার পরপর দুই ওভারে রান আউট হয়ে ফিরে যান অনিকা ওয়ালেরসন (০) ও লিসা রামজিত (২)।

যুক্তরাষ্ট্রের পক্ষে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে রান করা সুগেথা চন্দ্রশেখর ১৫ রান করে রিতু মনির শিকার হন। এরপর নাহিদা আক্তার তার শেষ দুই ওভারে তিন উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে অলআউট করেন।

নাহিদা ৩.৫ ওভারে ১ মেডেন সহ ১২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সেরা বোলার। দুটি করে পান জাহানারা ও খাদিজা। একটি পান রিতু।

লক্ষ্যে নেমে জিততে বেশি সময় নেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। সানজিদা ইসলাম ও আয়েশা রহমানের উদ্বোধনী জুটিতে জয়ের পথে ছিল বাংলাদেশ। কিন্তু লক্ষ্য থেকে ৫ রান দূরে থাকতে ভাঙে এই জুটি। সামান্থা রামাউটারের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে আউট হন দুই ওপেনার। ৮ রানে আয়েশা ফেরার পরের বলে সানজিদা বিদায় নেন। ৩৪ বলে ৩ চার ও ১ ছয়ে ৩০ রান করেন এই ওপেনার।

৪২ রানেই দুই উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশ জিতে যায় ৭০ বল বাকি রেখে। নবম ওভারের দ্বিতীয় বলে নিগার সুলতানা একটি বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন। তিনি ৫ রানে আর রিতু ১ রানে অপরাজিত ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম