ইমার্জিং টিমের টেস্টে দ্বিতীয় দিনেও বৃষ্টির দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৩

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ইমার্জিং টিমের ম্যাচ (ফাইল ছবি) কক্সবাজারের বৃষ্টি দাপট দেখাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ইমার্জিং টিমের দ্বিতীয় ও শেষ টেস্টে। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন খেলাই হয়নি, বুধবার দ্বিতীয় দিন খেলা হয়েছে এক সেশনেরও কম। তাতে চার দিনের এই ম্যাচে শুরুটা ব্যাটিং বিপর্যয়ে হলেও নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের জুটিতে প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সাইফ হোসেন ও আমিনুল ইসলামের উদ্বোধনী জুটি ভেঙেছে দ্বিতীয় ওভারে। দলীয় ৬ রানে সাইফ (৪) মোহাম্মদ সিরাজের বলে নিশান পেইরিসের ক্যাচ হন। অধিনায়ক শান্ত ব্যাটিংয়ে নেমে ধীরে এগোতে থাকেন আমিনুলের সঙ্গে।

কিন্তু ১২তম ওভারে জেহান ড্যানিয়েলের জোড়া আঘাতে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ২১ রান থাকতেই আমিনুল (৯) ও ইয়াসির আলী (০) ফিরে যান। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শান্ত, এই জুটিতে স্বাগতিক অধিনায়কের সঙ্গী ছিলেন আফিফ।

শান্ত অপরাজিত ছিলেন ২৬ রানে, আর ১৬ রানে খেলছিলেন আফিফ। বৃষ্টির কারণে দুই সেশন ভেস্তে যাওয়ায় দিন শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২৩ ওভারে ৩ উইকেটে ৫৭ রান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম