শেষ টি-টোয়েন্টিতে অনিশ্চিত কুশল-শেহান

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪

কুশল মেন্ডিস ও শেহান জয়াসুরিয়া মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির শেষ ওভারে ফিল্ডিংয়ের সময় সংঘর্ষের মুখোমুখি হন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও শেহান জয়াসুরিয়া। তাতে শুক্রবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তাদের পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এক ম্যাচ আগেই নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে শ্রীলঙ্কা। ২ বল হাতে রেখে ৪ উইকেটে দ্বিতীয় ম্যাচ জেতে কিউইরা। কিন্তু শেষ ওভারে কুশল ও শেহানের সংঘর্ষের ঘটনা না ঘটলে ম্যাচের ফল ভিন্ন কিছু হতে পারতো।

শেষ ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ রান ঠেকাতে হতো লঙ্কানদের। ওয়ানিন্দু হাসারাঙ্গা প্রথম দুই বলে উইকেট পান। তার তৃতীয় বলে মিচেল স্যান্টনার বাউন্ডারির দিকে শট খেলেন। কিউই ব্যাটসম্যানের উঁচু শটে বল ধরতে লং অন থেকে শেহান আর কুশল মিডউইকেট থেকে দৌড়ে আসেন। ক্যাচটি নিতে পারলে ম্যাচ শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে যেতো। দৌড়াতে থাকা শেহান ক্যাচও নিয়েছিলেন। কিন্তু অন্য দিক থেকে দৌড়ে আসা কুশলের সঙ্গে তার ধাক্কা লাগে এবং বাউন্ডারির বাইরে চলে যান। সীমানা পার হওয়ার আগে বল ছুড়তে না পারায় সেটা ছয় হয়।

সংঘর্ষে বাউন্ডারির বাইরে ছিটকে যান শেহান ও কুশল কুশলও বাউন্ডারির বাইরে ছিটকে যান। বেশ কিছুক্ষণ দুই খেলোয়াড়কে চিকিৎসা দিতে হয়েছে। খুব গুরুতর না হলেও চোটটা শেষ টি-টোয়েন্টিতে তাদের খেলা অনিশ্চয়তার মধ্যে রেখেছে। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন মেন্ডিস, আর জয়াসুরিয়ার ডান পায়ের হাঁটুর একটু উপরে ব্যথা লেগেছে। আজ মেন্ডিসের এমআরআই স্ক্যান করানো হয়েছে এবং রিপোর্ট হাতে পাবো আজই।’

প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার আশান্থা ডে মেলের বক্তব্য অনুযায়ী, তৃতীয় টি-টোয়েন্টি থেকে দুজনই যদি ছিটকে যায় তাহলেও তাদের বদলি কাউকে আনতে যাচ্ছে না দল। যদিও অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে কেবল দলে আছেন দানুশকা গুনাথিলাকা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম