বৃষ্টি শেষে আবার খেলা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৭

ফিফটি করেছেন রহমত শাহ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট শুরু হয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানরা ৬১ ওভারে ৩ উইকেটে ১৭৩ রান করেছে।


বৃষ্টিতে খেলা ২০ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। ৪২তম ওভারে মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় বলে একটি রান নিয়ে হাফসেঞ্চুরি করেছেন রহমত শাহ। ৮৫ বলে ৩ চার ও ২ ছয়ে পঞ্চাশ করেন এই ডানহাতি ব্যাটসম্যান।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় সেশনে বৃষ্টির হানা
দ্বিতীয় সেশনের শুরুতেই নেমেছে বৃষ্টি। তৃতীয় উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করা আফগানিস্তানের হয়ে ব্যাট করছিলেন রহমত শাহ ও আসগর আফগান। ৪৯ রানে রহমত ও আসগর ১০ রানে অপরাজিত ছিলেন।
মাহমুদউল্লাহর উইকেট উদযাপনে শেষ প্রথম সেশন
নাঈম হাসানের বদলে বল হাতে নিয়ে জাদু দেখান মাহমুদউল্লাহ। নিজের চতুর্থ বলেই উইকেট পেয়েছেন তিনি। হাসমতউল্লাহ শহীদীকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানান এই স্পিনার। ৩২ বলে ১৪ রান করেন আফগান ব্যাটসম্যান। মাহমুদউল্লাহর উইকেট উদযাপনে শেষ হয়েছে প্রথম সেশনের খেলা। এই জুটি ছিল ২৯ রানের। ৩১ রানে অপরাজিত ছিলেন রহমত শাহ। ৩২.৪ ওভারে ৩ উইকেটে ৭৭ রানে প্রথম সেশনের খেলা শেষ করে আফগানিস্তান।
তাইজুলের কাছে আরেক ওপেনারের বিদায়
আফগানিস্তান ওপেনার ইহসানউল্লাহকে ফিরিয়ে ১০০ টেস্ট উইকেট পান তাইজুল ইসলাম। এবার আরও এক ওপেনার বাংলাদেশি স্পিনারের শিকার হলেন। ৬৯ বলে ২১ রান করে লং অফে মাহমুদউল্লাহর ক্যাচ হন ইব্রাহিম জাদরান। রহমত শাহর সঙ্গে তার জুটি ছিল ২৯ রানের।
প্রথম আফগান উইকেট তাইজুলের
চট্টগ্রাম টেস্টের দলে কোনও পেসার রাখেনি বাংলাদেশ। তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন বেশ দেখেশুনে খেলতে থাকেন দুই আফগান ওপেনার ইহসানউল্লাহ ও ইব্রাহিম জাদরান।
বাংলাদেশ চতুর্থ ও দশম ওভারে উইকেট পেতে পারতো। মিরাজের দুটি ওভারে প্রথমবার ইহসান ও সবশেষ ইব্রাহিমকে স্টাম্পিং করার সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। কিন্তু মুশফিকুর রহিম বল হাতে স্টাম্প ভাঙার আগে ব্যাটিং লাইনে পা রাখেন দুই ওপেনার। অবশেষে ১৩তম ওভারে এই প্রতিরোধ গড়া জুটি ভাঙেন তাইজুল।
ইহসানকে ৯ রানে বোল্ড করেন বাংলাদেশি স্পিনার। ১৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি। আফগান ওপেনারকে ফিরিয়ে ক্যারিয়ারের ১০০ উইকেটের মাইলফলকে তাইজুল। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ২৫তম টেস্টে এই কীর্তি গড়েন তিনি।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুই দলই স্পিনকে মূল অস্ত্র বানিয়ে মাঠে নেমেছে। চট্টগ্রামে একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও গাজী টিভি। এই লড়াইয়ে বাংলাদেশের স্পিন শক্তি সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানকে নিয়ে। আর আফগানরাও লড়ছে চার স্পিনার রশিদ খান, মোহাম্মদ নবী, জহির খান ও কায়েস আহমেদকে সঙ্গে করে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্পিন শক্তির জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় শুরু হয়েছে প্রথম দিনের খেলা।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইয়ামিন আহমাদজাই, কায়েস আহমেদ, জহির খান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম