তবু আশাবাদী তাইজুল

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:১১

দিনের শুরুতে তাইজুল ব্রেক থ্রু এনে দিয়েছেন বাংলাদেশকে চট্টগ্রাম টেস্টের শুরুতেই হতাশা, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। তারপর সারা দিনে উৎসবের উপলক্ষ্য পাঁচবার। তবে আফগানদের উৎসবের মাত্রা বহুগুণ বেশি। রহমত শাহ’র সেঞ্চুরি আর আসগর আফগানের সেঞ্চুরির কাছাকাছি ইনিংসে (অপরাজিত ৮৮) প্রথম দিন শেষে অতিথিদের স্কোর ৫ উইকেটে ২৭১ রান। নিঃসন্দেহে হতাশাজনক দিন বাংলাদেশের জন্য। তবে তাইজুল ইসলাম হতাশ নন। বাংলাদেশের বাঁহাতি স্পিনার দ্বিতীয় দিনের শুরুতেই প্রতিপক্ষকে অলআউট করে দিতে আশাবাদী।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন, ‘আজ আমাদের বোলাররা ভালো বল করেছে। আমার মনে হয় ওদের রানটা কমই হয়েছে। আশা করি, কাল ১০ রানের মধ্যে ওদের বাকি ৫ উইকেট তুলে নিতে পারবো।’

‘শুক্রবার সকালে আফগানিস্তানকে অলআউট করা সম্ভব হবে?’ প্রশ্নে তার জবাব,  ‘ক্রিকেটে মিরাকল হতেই পারে। এমন কিছু ঘটা অসম্ভব নয়। আজ নাঈম একই ওভারে দুই উইকেট পেয়েছে। ওর বলে দুজন ভালো ব্যাটসম্যান আউট হয়েছে। এরকম তো হতেই পারে।’

গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের একাদশে একজনও বিশেষজ্ঞ পেসার ছিল না। ১০ মাসের ব্যবধানে একই চিত্র স্বাগতিক দলে। কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব-তাইজুল-মিরাজ-নাঈমের ‘স্পিন কোয়ার্টেট’ প্রতিপক্ষের ওপরে প্রভাব বিস্তার করতে ব্যর্থ। উইকেট নিয়ে তাইজুলের বিশ্লেষণ, ‘আমরা যেমন আশা করেছিলাম উইকেট তেমনই হয়েছে। এই উইকেটে আমাদের বোলাররা ভালোই বল করেছে। প্রথম দিনে পাঁচ উইকেট শিকার ঠিকই আছে। যদিও আরও কয়েকটা উইকেট পেলে ভালো হতো।’  

সাকিব আল হাসান আর মোহাম্মদ রফিককে পেছনে ফেলে তিনি এখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম ১০০ উইকেট শিকারী বোলার। ২৫তম ম্যাচে এমন কীর্তি গড়ে তাইজুল উচ্ছ্বসিত, ‘টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট শিকার করা দারুণ ব্যাপার। আমি নিজে যেমন খুশি, তেমনি আমার কীর্তিতে দলের প্রত্যেকে খুশি।’

আফগানিস্তানের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করতে পেরে রহমতও খুশি। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের টেস্টে আউট হয়েছিলেন ৯৮ রান করে। এবার ‘ম্যাজিক ফিগার’ ছুঁতে পেরে আগের দুঃখ অনেকটাই ভুলতে পেরেছেন তিনি। এই ডানহাতি ব্যাটসম্যানের কথা, ‘আজকে ব্যাট করতে তেমন কষ্ট হয়নি। তবে উইকেট একটু একটু করে ভাঙতে শুরু করেছে। বাংলাদেশের স্পিনাররা খুবই ভালো। কিন্তু আজ বল টার্ন করাতে বোধহয় বেশ সমস্যা হয়েছে তাদের।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম