দ্বিতীয় দিনেও বিবর্ণ বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৮

শেষ বিকেলে মোসাদ্দেক গড়লেন প্রতিরোধ চট্টগ্রাম টেস্টে বোলিংয়ের পর ব্যাটিংয়েও হতাশ করলো বাংলাদেশ। তাদের স্পিনাররা সাফল্য পেলেও আফগানিস্তানকে ভড়কে দিতে পারেনি, বরং প্রতিপক্ষ স্পিনে নাকাল হয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা। ব্যাটিং লাইনে প্রথম আঘাতটা এসেছে পেসারের কাছ থেকে। এরপর রশিদ খানের স্পিন বিষে নীল। ফলো অনে না পড়লেও প্রথম ইনিংসে বাংলাদেশের বড় ব্যবধানে পিছিয়ে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুক্রবার দ্বিতীয় দিন খেলতে নেমে বেশিদূর এগোতে পারেনি আফগানিস্তান। ৭১ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের জোড়া আঘাতে। প্রথম ইনিংসে আফগানরা থামে ৩৪২ রানে। এরপর ৮ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ। ২ উইকেট হাতে রেখে এখনও তারা ১৪৮ রানে পিছিয়ে।

সকালটা শুরু হয় তাইজুলের উইকেট উদযাপনে। আগের দিনের দুই অপরাজিত থাকা ব্যাটসম্যান আসগর আফগান (৯২) ও আফসার জাজাইকে (৪১) ফেরান এই স্পিনার। দুই প্রতিষ্ঠিত ব্যাটসম্যান আউট হলে রশিদ ক্রিজে নেমে ঝড় তোলেন রশিদ। ৫০ বলে ২ চার ও ৩ ছয়ে প্রথম হাফসেঞ্চুরি করেন আফগান অধিনায়ক। তাকে ফিরতি ক্যাচ ধরে সফরকারীদের অলআউট করেন মেহেদী হাসান মিরাজ। ৬১ বলে ৫১ রান করেন রশিদ।

মুমিনুল হক প্রথম ইনিংসে শক্ত অবস্থান নেওয়া আফগানিস্তান বোলিংয়েও শুরু করে দারুণ। আফগান পেসার ইয়ামিন আহমদজাই ইনিংসের চতুর্থ বলে সাদমান ইসলামকে (০) আফসারের ক্যাচ বানান। ৪ ওভারে ১ উইকেটে ১ রানে দ্বিতীয় সেশনের বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও লিটন দাস প্রতিরোধের ইঙ্গিত দেন। কিন্তু ১৭ রান করে সৌম্য এলবিডাব্লিউ হন মোহাম্মদ নবীর বলে, ভাঙে ৩৮ রানের জুটি।

এরপর রশিদের স্পিনে বিপাকে পড়ে স্বাগতিকরা। প্রথম ওভারে এই লেগ স্পিনারের শিকার হন লিটন, ৩৩ রান করে বোল্ড হন বাংলাদেশি ব্যাটসম্যান। নিজের পঞ্চম ওভারে জোড়া আঘাতে সাকিব ও মুশফিকুর রহিমকে আউট করেন রশিদ। মুমিনুল হকের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে সাকিব (১১) এলবিডাব্লিউ হন, আর মুশফিকের (০) ব্যাটে লেগে বল বুটে আঘাত করে ইব্রাহিম জাদরানের হাতে ধরা পড়ে।

৮৮ রানে ৫ উইকেট হারানোর পরও ভোগান্তির শেষ হয়নি। তৃতীয় সেশনের শুরুতে রশিদের স্পিনে ১০৪ রানে ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা। মাহমুদউল্লাহকে (৭) বোল্ড করে চতুর্থ উইকেট নেন আফগানিস্তানের অধিনায়ক।

তাইজুল সকাল শুরু করেন উইকেট উদযাপন দিয়ে অন্যদের ব্যর্থতার দিনে মুমিনুল ৬৯ বলে হাফসেঞ্চুরি করেন। কিন্তু এর চার বল পর মিড অনে জোরালো শট খেলে আসগরের ক্যাচ হন তিনি। নবীর দ্বিতীয় শিকার হওয়ার আগে ৭১ বলে ৮ চারে ইনিংস সেরা ৫২ রান করেন মুমিনুল, মোসাদ্দেক হোসেনের সঙ্গে তার জুটি ছিল ২৬ রানের।

মুমিনুলের বিদায়ের পর সতর্ক ব্যাটিং করছিলেন মোসাদ্দেক ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু জুটিটা ১৬ রানের বেশি করতে পারেনি তারা, মিরাজকে (১১) বোল্ড করে ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট পান কায়েস আহমেদ। ১৪৬ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি এনে দেন মোসাদ্দেক ও তাইজুল। ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন তারা। ৪৪ রানে মোসাদ্দেক আর ১৪ রানে তাইজুল তৃতীয় দিন সকালে খেলতে নামবেন।

দ্বিতীয় দিন আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন রশিদ। দুটি পান নবী। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম