এই টেস্টের নিয়ন্ত্রণ ফেরত পাওয়া বড়ই কঠিন কাজ

গাজী আশরাফ হোসেন লিপু
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০

এই টেস্টের নিয়ন্ত্রণ ফেরত পাওয়া বড়ই কঠিন কাজ প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের পরই ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাত থেকে বের হয়ে গেছে, ভরসা ছিল দ্বিতীয় ইনিংসে দারুণ বল করে যদি ১৭৫ রানের মধ্যে আফগানদের অলআউট করা যায়। আফগানরা রান যতই করুক, আমাদের বোলিংয়ের নিশানাটা প্রথম ইনিংসের চেয়ে মোটেই ভালো হয়নি। তৃতীয় দিনের পুরানো পিচ থেকে আরও অনেক বেশি ফায়দা তুলে নেওয়া উচিত ছিল। দ্বিতীয় ইনিংসে আফগান ব্যাটসম্যানরা ২৩টি চার ও ৮টি ছক্কা মেরেছে এবং বেশ কিছু শট গ্যাপ খুঁজে পায়নি। এই চার ও ছয় মারার পরিসংখ্যানই বলে দেয় আমরা কী পরিমাণ লুজ ডেলিভারি করেছি এবং প্রতিপক্ষ চমৎকার ফুটওয়ার্কের প্রদর্শন করে ছয়গুলো মেরেছে।

নবাগত দল হিসেবে আফগানদের ব্যাটিং সবার বাহবা ‍কুড়িয়েছে। আমাদের স্পিন বোলিং আক্রমণের ভালো ডেলিভারিগুলো খেলার ব্যাপারে তারা তাদের দারুণ স্কিল ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আজ রহমত শাহ ব্যর্থ হয়েছেন, কিন্তু ইব্রাহিম জাদরান ঠিকই বুক চিতিয়ে লড়াই করলেন। আসগর আফগান তার ৫০টি তুলে নিয়ে এই টেস্টে ধারাবাহিকতা বজায় রাখলেন। তার ব্যাটিং দেখে কখনোই মনে হয়নি যে, তিনি কোনও ধরনের চাপের মাঝে ব্যাট করছেন। আফগান ব্যাটসম্যানদের ফ্রন্টফুটের পাশাপাশি ব্যাকফুটের ওপর নির্ভর করে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করাটা আমাদের নজর কেড়েছে।

পক্ষান্তরে তৃতীয় দিনের সকালে আরেকটু ধৈর্য্যশীল ব্যাটিং আশা করেছিলাম তাইজুল ইসলামের কাছ থেকে, তার আক্রমণাত্মক শট খেলার চেয়ে পিচে টিকে থাকার কাজটার দিকে বরাবরের চেষ্টাই দেখতে চেয়েছিলাম। বল হাতে আফগান স্পিনাররা ঈর্ষা জাগানোর মতোই বল করেছেন।

আফগানদের দ্বিতীয় ইনিংসে আমাদের শুরুটা দারুণ করলেন দলনায়ক সাকিব, কিন্তু অন্য কোনও বোলার একই সময়ে উইকেট তুলে নিতে না পারায় প্রাথমিক চাপটা ঠিকই আফগানিস্তান মোকাবিলা করে উল্টো চাপে ফেলে দেয় বাংলাদেশকে।

এই পিচের আচরণ আমার কাছে ভালোই মনে হয়েছে তৃতীয় দিনে, বল গড়ে ৫ ভাগ টার্ন করেছে। তবে চতুর্থ দিনে আফগান রিস্ট স্পিনাররা টার্নটা হয়তো একটু বেশি পাবেন, তাদের পেসার ইয়ামিন আহমদজাই তার ফুটমার্ক থেকে কিছু ক্ষতের সৃষ্টি করবেন, যা আমাদের ব্যাটসম্যানদের ভোগাতে পারে। এছাড়া বল লাফিয়ে ওঠা বা নিচু হওয়ার প্রবণতা এই পিচে থাকবে না বলে আমার বিশ্বাস।

ইতোমধ্যে ৩৭৪ রানে এগিয়ে গেছে আফগানরা এবং কিছু রান আরও যোগ হতে পারে। কঠিন এক অবস্থায় পড়ে গেছে বাংলাদেশ। চলমান তিন ইনিংসে কোনও কিছুই আমাদের মনমতো হয়নি। তাই চতুর্থ ইনিংসে গিয়ে অসাধারণ পারফরম্যান্স করাটা মুশকিল, তবে অসম্ভব নয়। এত বড় রান চেজ করে জিততে হলে তিন-চারটি বড় পার্টনারশিপ খুবই প্রয়োজন। সেই মানসিক প্রস্তুতি আজ রাতেই খেলোয়াড়দের নিতে হবে, কারণ এই ম্যাচ জিততে হলে যে পঞ্চম দিন পর্যন্ত আমাদের লড়াই করতে হবে। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম