‘চতুর্থ ইনিংসে ব্যাটসম্যানদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে’

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

লড়াইয়ের প্রত্যয় মিরাজের কণ্ঠে টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে বাংলাদেশের পারফরম্যান্স কখনোই ভালো নয়। এর আগে চতুর্থ ইনিংসে ব্যাট করে মাত্র তিনটি ম্যাচে জয় এসেছে, ড্র পাঁচটি, বাকি ২১ ম্যাচেই হার। চট্টগ্রাম টেস্টে তাই ভীষণ কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ৩৭৪ রানে এগিয়ে আফগানিস্তান, হাতে উইকেট আছে দুটি। তার মানে আরেকটি হারের শঙ্কায় বাংলাদেশ? সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠতেই হেসে উঠলেন মেহেদী হাসান মিরাজ। তরুণ অফস্পিনার বরং সাফল্য পেতে আশাবাদী।

প্রশ্ন: এই টেস্টের ভাগ্য কোন দিকে যাবে বলে মনে করেন?

মিরাজ: ক্রিকেটে যে কোনও কিছুই হতে পারে। যেহেতু ম্যাচের এখনও দুদিন বাকি, তাই আমরা জয়ের চেষ্টা করবো। সবার আগে ওদের বাকি দুই উইকেট দ্রুত তুলে নিতে হবে। এরপর ব্যাটসম্যানদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ক্রিকেটে যেমন জেতা ম্যাচ অনেক সময় হেরে যেতে হয়, তেমনি নিশ্চিত হারা ম্যাচেও জয় ধরা দেয়। আন্তর্জাতিক ক্রিকেটে এমন অনেক ঘটনাই আছে। আমরা চতুর্থ ইনিংসে ভালো ব্যাট করতে পারলে কোনও কিছুই অসম্ভব নয়।

প্রশ্ন: চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে। এবার টার্গেট তার চেয়ে অনেক বড় হবে। এত রান তাড়া করা নিশ্চয়ই খুব চ্যালেঞ্জিং?

মিরাজ: ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা নিতে হবে। এত রান চেজ করতে হলে আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। আফগানিস্তান ভালো ক্রিকেট খেলছে, ওদের ব্যাটসম্যানরা ধৈর্য নিয়ে খেলেছে। আমাদেরও ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যদিও চতুর্থ ইনিংসে ব্যাট করা খুব কঠিন।

প্রশ্ন: এত বড় লক্ষ্য তাড়া করে জেতা কি আদৌ সম্ভব?

মিরাজ: হ্যাঁ, আমাদের জন্য এই রান তাড়া করা সত্যিই কঠিন। তারপরও চেষ্টা তো করতে হবে। দুদিন সময় আছে, আমরা চেষ্টা করতে চাই। হার-জিত পরের ব্যাপার, আমরা এখন শুধু চেষ্টা করতে পারি।

প্রশ্ন:  প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংকে কীভাবে বিশ্লেষণ করবেন?

মিরাজ: প্রথম ইনিংসে আমাদের কয়েকজন ব্যাটসম্যান দুর্ভাগ্যের শিকার হয়েছেন, বিশেষ করে মুশফিক ভাই। ওইভাবে বুটে লেগে ক্যাচ হওয়া সত্যিই হতাশাজনক। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট অভিজ্ঞ। তারা খুব ভালোভাবে জানেন খেলা কীভাবে হ্যান্ডেল করতে হয়। প্রথম ইনিংসে আমরা খারাপ করেছি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভালো খেলতেই পারি।

প্রশ্ন: বোলিংয়ে দুই দলের মধ্যে কীভাবে পার্থক্য করবেন?

মিরাজ: আমাদের বোলাররা ভালো জায়গায় বল করেছে, কিন্তু উইকেট বের করতে পারেনি। ওরা ধৈর্যের সঙ্গে অনেক ভালো ব্যাট করেছে। আবার ওদের বোলিংয়ের সময় আমরা ভালো ব্যাট করতে পারিনি। আর তাই ওরা সাফল্য পেয়েছে।

প্রশ্ন: একটা নতুন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এমন অসহায় অবস্থা কতটা হতাশার?

মিরাজ: ক্রিকেটে ভালো-খারাপ দু ধরনের সময়ই আসে। আমরা কিন্তু অস্ট্রেলিয়া- ইংল্যান্ডের মতো দলের সঙ্গে টেস্ট ম্যাচ জিতেছি। এমন না যে আমরা কখনও কোনও টেস্টে জয় পাইনি!

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক