ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক পোলার্ড

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৩

কিয়েরন পোলার্ড আরও একবার রদবদল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। এবার বদল হলো সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক।  জেসন হোল্ডারকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডাব্লিউআই) ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে কিয়েরন পোলার্ডের নাম।

অবাক করা বিষয় হলো, পোলার্ড গত তিন বছর ধরে কোনও ওয়ানডেই খেলেননি! এরপরও বিশ্বকাপ ও ভারতের বিপক্ষে ঘরের মাঠের সীমিত ওভারের সিরিজের ব্যর্থতায় হোল্ডারকে সরিয়ে পোলার্ডকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। সোমবার বোর্ড মিটিংয়ের পর ঘোষণাটি দিয়েছেন সিডাব্লিউআই সভাপতি রিকি স্কেরিট।

‘সম্ভাব্য সেরাকেই বেছে নেওয়া হয়েছে’ উল্লেখ করে স্কেরিট জানিয়েছেন, টেস্টে অধিনায়ক থাকছেন হোল্ডারই, তবে সীমিত ওভারের দলে জায়গা পেতে এখন লড়াই করতে হবে ‍এই অলরাউন্ডারকে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান বলেছেন, ‘গতকাল (রবিবার) সকালে জেসন হোল্ডারকে আমি ডেকেছিলাম এবং আমাদের কথা হয়েছে। সে (হোল্ডার) আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমাদের লাল বলের অধিনায়ক সে-ই থাকছে। পোলার্ডের দলে থাকতে এখন হোল্ডারকে লড়াই করতে হবে। এই সুযোগটা কাজে লাগিয়ে সে আরও ভালো ক্রিকেটার হতে পারবে।’

পোলার্ডকে অধিনায়ক করার ব্যাখ্যা স্কেরিট দিয়েছেন এভাবে, ‘এই সময়ে আমাদের সাদা বলের ক্রিকেটকে এগিয়ে নিতে পোলার্ডই সঠিক ব্যক্তি। পোলার্ডের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, সেটা হলো দলে ফিরে আসতে ওর আগ্রহ ও প্রতিশ্রুতি।’

অধিনায়ক পোলার্ডের যাত্রা শুরু হবে নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। ভারতের মাটিতে হতে যাওয়া এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে। আছে একটি টেস্টও। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম