মিরপুরে আবার বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২২

মিরপুরে আবার বৃষ্টি বিকেলের পর থেকে আর বৃষ্টি ছিল না মিরপুরে। আউটফিল্ড ভেজা থাকার কারণে নির্ধারিত সময়ে টস না হলেও খেলার সম্ভাবনা ছিল। কিন্তু সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তাতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা জন্মেছে।

আজ (শুক্রবার) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে এই ম্যাচ দিয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬-৩০ মিনিট। সে অনুযায়ী টস করার সময় ছিল সন্ধ্যা ৬টা। কিন্তু আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারত এই সময়ে টস করা সম্ভব হয়নি।

এখন তো খেলা হওয়া নিয়েই সংশয় জন্মেছে। আবার বৃষ্টি শুরু হয়েছে মিরপুরে। কাভার সরিয়ে মাঠ শুকানোর কাজ চললেও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ঢেকে দেওয়া হয়েছে মাঠ।

এর আগে আম্পায়াররা সন্ধ্যা ৬-১৫ মিনিটে মাঠ পরিদর্শন করেছেন একবার। আবারও মাঠ দেখতে আসেন ৭টায়। কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হওয়ায় টসের সিদ্ধান্ত দিতে পারেননি তারা।

৯ মাস পর শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে নামার অপেক্ষায় বাংলাদেশ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এখানে শেষবার টি-টোয়েন্টি খেলেছিল তারা। চেনা মাঠ হলেও দীর্ঘদিন পর মিরপুরের ২২ গজে সাকিব-মুশফিকরা অস্বস্তিতে পড়লেও অবাক হওয়ার কিছু নেই।

চট্টগ্রাম টেস্টে ব্যাটে-বলে একেবারেই খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশকে। বোলিংয়ে ‘পাশ মার্ক’ দেওয়া গেলেও ব্যাটিংটা হয়েছে যাচ্ছেতাই। আফগান লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণি জাদুতেই মূলত বড় ব্যবধানে হার মানে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দুঃসহ স্মৃতি ভুলে বাংলাদেশ দল তাকিয়ে একটি জয়ের দিকে। ঘরের মাঠে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেললেও এবারই প্রথম ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম