১৮ ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৩

১৮ ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ বৃষ্টি থেমেছে মিরপুরে। তাতে আশার আলোও ফুটেছে। বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পেরিয়ে যাওয়ায় ২ ওভার কমে এখন হবে ১৮ ওভারের ম্যাচ।

বিকেলের পর থেকে আর বৃষ্টি ছিল না মিরপুরে। আউটফিল্ড ভেজা থাকার কারণে নির্ধারিত সময়ে টস না হলেও খেলার সম্ভাবনা ছিল। কিন্তু সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবার বৃষ্টি শুরু হলে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা জন্মে। যদিও শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ।

আজ (শুক্রবার) বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই লড়াই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬-৩০ মিনিট। সে অনুযায়ী টস করার সময় ছিল সন্ধ্যা ৬টা। কিন্তু আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারত এই সময়ে টস করা সম্ভব হয়নি।

এরপর আবার গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় খেলা হওয়া নিয়েই সংশয় জন্মে। বিকেল থেকে কাভার সরিয়ে মাঠ শুকানোর কাজ চললেও বৃষ্টিতে আবার ঢেকে দেওয়া হয়।

এর আগে আম্পায়াররা সন্ধ্যা ৬-১৫ মিনিটে মাঠ পরিদর্শন করেছেন একবার। আবারও মাঠ দেখতে আসেন ৭টায়। কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হওয়ায় টসের সিদ্ধান্ত দিতে পারেননি তারা। এরপর ৭-৪৫ মিনিটে হয়েছে টস।

৯ মাস পর শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে নামার অপেক্ষায় বাংলাদেশ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এখানে শেষবার টি-টোয়েন্টি খেলেছিল তারা। চেনা মাঠ হলেও দীর্ঘদিন পর মিরপুরের ২২ গজে সাকিব-মুশফিকরা অস্বস্তিতে পড়লেও অবাক হওয়ার কিছু নেই।

চট্টগ্রাম টেস্টে ব্যাটে-বলে একেবারেই খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশকে। বোলিংয়ে ‘পাশ মার্ক’ দেওয়া গেলেও ব্যাটিংটা হয়েছে যাচ্ছেতাই। আফগান লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণি জাদুতেই মূলত বড় ব্যবধানে হার মানে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দুঃসহ স্মৃতি ভুলে বাংলাদেশ দল তাকিয়ে একটি জয়ের দিকে। ঘরের মাঠে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেললেও এবারই প্রথম ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক