ডেনলি-স্টোকসের ব্যাটে শক্ত অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৭

ক্যারিয়ার সেরা ইনিংসকে সেঞ্চুরি বানাতে পারলেন না ডেনলি জো ডেনলি ও বেন স্টোকসের দারুণ জুটির পর ইংল্যান্ড দ্রুত কয়েকটি উইকেট হারালেও অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দেওয়ার পথে। লন্ডনের দ্য ওভালে অ্যাশেজের শেষ টেস্টে ২ উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসে তাদের লিড ৩৮২ রানের।

কোনও উইকেট না হারিয়ে শনিবার সকাল শুরু করা ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৮ উইকেটে ৩১৩ রানে। জোফরা আর্চার ৩ ও জ্যাক লিচ ৫ রানে অপরাজিত ছিলেন।

নতুন দিনে নাথান লায়নের স্পিনে বিপদে পড়েছিল ইংল্যান্ড। দলীয় ৫৪ রানে ররি বার্নসকে (২০) ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন অজি স্পিনার। জো রুটও (২১) ফিরে যান স্কোরবোর্ডে ৮৭ রান থাকতে।

স্টোকসের ব্যাটে দ্বিতীয় সেশনের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড এরপর অস্ট্রেলিয়ার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেন ডেনলি ও স্টোকস। তাদের ব্যাটে প্রায় দুই সেশন দাপট দেখায় স্বাগতিকরা। ১২৭ রানের এই শক্ত জুটি শেষ পর্যন্ত ভাঙে চা বিরতির কিছুক্ষণ পর। স্টোকস ৬৭ রানে লায়নের তৃতীয় শিকার হন। বোল্ড হওয়ার আগে তার ১১৫ বলের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছয়।

কয়েক ওভার পর ডেনলিকে আক্ষেপে পোড়ান পিটার সিডল। স্টিভেন স্মিথের ক্যাচ হয়ে ক্যারিয়ার সেরা ইনিংসকে সেঞ্চুরি বানাতে ব্যর্থ হন ইংলিশ ওপেনার। ২০৬ বলে ১৪ চার ও ১ ছয়ে ৯৪ রান করেন ডেনলি।

৫৬ রানের ব্যবধানে স্বাগতিকদের আরও ৪ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। এই ধসের মুহূর্তে ৪৭ রানের ইনিংস খেলে প্রতিরোধ গড়েন জস বাটলার। তিনি আউট হওয়ার পর আর্চার ও লিচ আরও ৩.৫ ওভার ক্রিজ আঁকড়ে পড়ে ছিলেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট নেন লায়ন। দুটি করে পান মিচেল মার্শ ও সিডল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক